ক্যাম্পাসে মোবাইল বন্ধ, বই পড়ায় ঝুঁকেছে শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মোবাইল ফোন নিষিদ্ধের নতুন রাজ্য আইনের শুরুতে আপত্তি ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে ছয় মাস পর ডালাসের এক হাইস্কুলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র—লাইব্রেরিতে বই ধার নেওয়া বেড়েছে তিনগুণ।

Feb 27, 2026 - 22:23
ক্যাম্পাসে মোবাইল বন্ধ, বই পড়ায় ঝুঁকেছে শিক্ষার্থীরা
ক্লাসের বিরতিতে শিক্ষার্থীরা লাইব্রেরিতে বেশি সময় কাটাতে শুরু করেছে। ছবি: এনবিসি ৫

ক্যাম্পাসে মোবাইল ফোন নিষিদ্ধের নতুন রাজ্য আইনের শুরুতে আপত্তি ছিল শিক্ষার্থী অভিভাবকদের। তবে ছয় মাস পর ডালাসের এক হাইস্কুলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্রলাইব্রেরিতে বই ধার নেওয়া বেড়েছে তিনগুণ।

টেক্সাস অঙ্গরাজ্যের নির্দেশে ক্যাম্পাসে সেলফোন নিষিদ্ধ করে স্কুলগুলো। ডালাসের হিলক্রেস্ট হাই স্কুলেও তা কার্যকর হয়। শুরুতে শৃঙ্খলা নিয়ে উদ্বেগ ছিল কর্তৃপক্ষের। কিন্তু এখন এই নিষেধাজ্ঞার ইতিবাচক ফল আসতে শুরু করেছে। বই পড়ার দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা।

স্কুলের লাইব্রেরিয়ান নিনা কানালেস বলেন, ‘প্রথমে মনে হয়েছিল, শৃঙ্খলা সমস্যা তৈরি হবে।

শিক্ষার্থী ডেভিড আসসানি জানায়, আগে লাইব্রেরি ছিল বেশ নির্জন, ‘সাধারণত আমি একাই থাকতাম, অথবা কেউ কোণে বসে পড়াশোনা করত।’

কিন্তু মোবাইল নিষেধাজ্ঞার পর দৃশ্যপট বদলে যায়। বিরতিতে ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা লাইব্রেরিতে বেশি সময় কাটাতে শুরু করে। বই ধার নেওয়ার হার কয়েক মাসের মধ্যে তিনগুণে পৌঁছায় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

শুরুতে সমালোচনা থাকলেও এখন অনেকেই পরিবর্তনটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে, আর লাইব্রেরি আবার হয়ে উঠছে কিশোরদের আড্ডা শেখার জায়গা।

তথ্যসূত্র: এনবিসি ৫