উত্তর টেক্সাসে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস

ডালাসে সপ্তাহের শুরুটা অস্বাভাবিক উষ্ণ ও শান্ত থাকলেও বুধবার থেকে উত্তর টেক্সাসের ওপর দিয়ে একের পর এক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সপ্তাহান্তে আছে ভারী বর্ষণের সম্ভাবনা।

Mar 3, 2026 - 21:16
উত্তর টেক্সাসে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস

ডালাসে সপ্তাহের শুরুটা অস্বাভাবিক উষ্ণ শান্ত থাকলেও বুধবার থেকে উত্তর টেক্সাসের ওপর দিয়ে একের পর এক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সপ্তাহান্তে আছে ভারী বর্ষণের সম্ভাবনা।

সপ্তাহের শুরুর সঙ্গে শেষের আবহাওয়া ভিন্ন হবে। বুধবার থেকেই আবহাওয়া সক্রিয় হয়ে উঠবে। বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টি এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে প্রবল থেকে তীব্র বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যায় ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে। বড় আকারের শিলা ক্ষতিকর দমকা হাওয়াও দেখা যেতে পারে। আছে বিচ্ছিন্ন টর্নেডোর আশঙ্কাও।

বৃহস্পতিবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে, যদিও তীব্র ঝুঁকি তুলনামূলক কম থাকবে।

সপ্তাহান্তে আবারও আবহাওয়া সক্রিয় হয়ে উঠতে পারে। শুক্রবার বিকেল থেকে তীব্র ঝড়ের ঝুঁকি বাড়বে এবং শনিবার আবহাওয়ার একটি শক্তিশালী পরিবর্তন পরিলক্ষিত হবে। রোববার পর্যন্ত বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে, টানা ভারী বৃষ্টির কারণে সপ্তাহান্তে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে।

এদিকে উত্তর টেক্সাসে গাছের পরাগ রেণুর মাত্রা চরম পর্যায়ে রয়েছে। আকুওয়েদার জানিয়েছে, শুরু হলে বুধবার তালোপর্যায়ে নামতে পারে। বিশেষজ্ঞরা দমকা হাওয়ার দিনে জানালা-দরজা বন্ধ রাখা, ভোরে বাইরের কাজ এড়িয়ে চলা এবং বাইরে থেকে ঘরে ফিরে গোসল পোশাক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

তথ্যসূত্র: ফক্স ফোর