লেক ওয়ার্থ আইএসডির নিয়ন্ত্রণ নিচ্ছে টেক্সাস শিক্ষা সংস্থা

ধারাবাহিক একাডেমিক ব্যর্থতার কারণে লেক ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট–এর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়।

Dec 13, 2025 - 12:22
লেক ওয়ার্থ আইএসডির নিয়ন্ত্রণ নিচ্ছে টেক্সাস শিক্ষা সংস্থা
টানা পঞ্চমবারের মতো ‘অগ্রহণযোগ্য’ একাডেমিক রেটিং পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছবি: ফক্স ফোর

ধারাবাহিক একাডেমিক ব্যর্থতার কারণে লেক ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টএর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংস্থাটি সিদ্ধান্তের কথা জানায়।

টিএই কমিশনার মাইক মোরাথ স্বাক্ষরিত এক চিঠিতে ডিক্ট্রিক্ট পরিচালনায় একটি বোর্ড অব ম্যানেজার্স একজন কনজারভেটর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নতুন সুপারিনটেনডেন্টও নিয়োগ দেবেন মোরাথ।

টিইএ জানায়, টানা পঞ্চমবারের মতোঅগ্রহণযোগ্যএকাডেমিক রেটিং পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার ভাষ্য অনুযায়ী, একাধিক বছর ধরে এমন ফলাফল শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি করে, যা জেলার মৌলিক শিক্ষামূলক দায়িত্ব পালনে ব্যর্থতারই প্রমাণ।

বিষয়ে লেক ওয়ার্থ আইএসডির সুপারিনটেনডেন্ট . মার্ক রামিরেজ বলেন, টেক্সাস এডুকেশন এজেন্সির সিদ্ধান্তকে তারা অগ্রগতির সুযোগ হিসেবে দেখছেন। শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের স্বার্থে সংস্থার সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

আগামী ১৯ ডিসেম্বর ডিস্ট্রিক্ট নিয়ে একটি অনানুষ্ঠানিক পর্যালোচনা শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথি টিইএকে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে জেলার ছয়টি ক্যাম্পাসের মধ্যে পাঁচটি এফ এবং একটি ডি রেটিং পেয়েছিল। মেরিলিন মিলার ল্যাঙ্গুয়েজ একাডেমির টানা ব্যর্থতাই শেষ পর্যন্ত ডিস্ট্রিক্ট দখল বা ক্যাম্পাস বন্ধ-এই দুইয়ের একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্তের পথে নিয়ে যায়।

তথ্যসূত্র: ফক্স ফোর