ডালাসের রাস্তায় এখন উবারের রোবোট্যাক্সি
ডাউনটাউন ডালাসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে উবারের স্বচালিত রোবোট্যাক্সি সেবা। যাত্রীরা এখন উবার অ্যাপ থেকে আগের মতোই উবার এক্স, কমফোর্ট বা ইলেকট্রিক রাইড চাইলে কখনো কখনো ‘অ্যাভরাইড’ রোবোট্যাক্সির সঙ্গেও ম্যাচ হতে পারেন। তবে চাইলে যাত্রীরা প্রস্তাবিত স্বচালিত গাড়ি গ্রহণ বা বাতিল করতে পারবেন।

উবারের গ্লোবাল মবিলিটি অটোনোমাস অপারেশনস প্রধান অ্যনি ডুভনজ্যাক জানান, লক্ষ্য হলো সামনে কোনো এক সময় পুরোপুরি চালকবিহীন সেবা দেওয়া। তবে কবে থেকে গাড়িতে মানব অপারেটর থাকবে না—তা এখনই নিশ্চিত করেননি।
বর্তমানে প্রতিটি রোবোট্যাক্সির সামনের সিটে একজন মানব অপারেটর নজরদারির দায়িত্বে আছেন। ভবিষ্যতে অপারেটর বাদ দেওয়া হলে যাত্রীরা গাড়ির ভেতরে থাকা হেল্প বাটন, জরুরি স্টপ অপশন বা উবার অ্যাপের মাধ্যমেও সহায়তা পাবেন।
তথ্যসূত্র: এনবিসি ৫