ফার্মার্স ব্রাঞ্চে হত্যা মামলায় ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়ার পাঁচ সদস্যের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ
২০২৪ সালের আগস্ট মাসে ডালাসে অপহরণ ও ফার্মার্স ব্রাঞ্চে হত্যার ঘটনায় ভেনেজুয়েলান গ্যাং ট্রেন দে আরাগুয়ার পাঁচ সদস্যের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের আগস্ট মাসে ডালাসে অপহরণ ও ফার্মার্স ব্রাঞ্চে হত্যার ঘটনায় ভেনেজুয়েলান গ্যাং ট্রেন দে আরাগুয়ার পাঁচ সদস্যের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
গত ১ জুলাই মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের মার্কিন অ্যাটর্নি রায়ান রেবোল্ড এই অভিযোগের কথা ঘোষণা করেন। এনবিসি ডিএফডাব্লিউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, আসামিরা ডালাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে নিলজুলি পেতিত এবং দুই শিশুকে অপহরণ করে ফার্মার্স ব্রাঞ্চে নিয়ে যায় এবং শিশুদের সামনেই পেতিতকে মাথায় গুলি করে হত্যা করে। ফার্মার্স ব্রাঞ্চ পুলিশ জানিয়েছে, গ্যাংয়ের চুরি করা অর্থ আটকে রাখায় পেতিতকে হত্যা করা হয়।
আট পৃষ্ঠার অভিযোগপত্রে পাঁচ আসামির বিরুদ্ধে রেকেটিয়ারিং, হত্যা, অপহরণ ও জ্যাকপটিংয়ের অভিযোগ আনা হয়েছে। তারা হলেন হেক্টর গার্সিয়া সুনিগা, কার্লোস সামব্রানো বোলিভার, হনি মার্টিনেজ সেরানো, হনাতান টোরো গনজালেজ এবং এহিকের মোরালেস মেন্দোজা।
ট্রেন দে আরাগুয়াকে মার্কিন সরকার বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আসামি বোলিভার এর আগে ডালাস কাউন্টিতে মূলধন হত্যার রাজ্য মামলায় বিচারের মুখোমুখি হলেও জুরি একমত না হওয়ায় বিচারক মিস্ট্রিয়াল ঘোষণা করেন এবং আগামী অক্টোবরে নতুন বিচারের শুনানি নির্ধারিত রয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডাব্লিউ