বাজেট ঘাটতিতে ডালাস শহরের ৪ হাজার ২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে
৩ কোটি ডলার বাজেট ঘাটতি মোকাবিলায় ডালাস শহরের প্রায় ৪ হাজার ২০০ অ-ইউনিফর্ম কর্মীকে তিনটি বাধ্যতামূলক অবৈতনিক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিটি ম্যানেজার কিম টলবার্ট এই পদক্ষেপটিকে প্রয়োজনীয় ব্যয়-সংকোচন ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন।

গত ৩০ জুন সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ফারলোর দিনগুলো হবে ১০ জুলাই, ৪ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর।
জেনারেল ফান্ড থেকে বেতনপ্রাপ্ত অ-ইউনিফর্ম কর্মীরা এই তিনটি অবৈতনিক দিনের আওতায় পড়বেন। সহকারী পরিচালক বা তার ওপরের পদের নির্বাহীদের জন্য ১৬ সেপ্টেম্বরের আগে অতিরিক্ত দুটি ভাসমান ছুটিও বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ, দমকলকর্মী, প্যারামেডিক ও ৯১১ কর্মীরা এই নির্দেশের বাইরে থাকবেন।
সিটি ম্যানেজার বলেছেন, ফারলো তার পছন্দের সমাধান নয়, তবে ব্যয় কমাতে এটি অপরিহার্য হয়ে পড়েছে। মেয়র এরিক জনসন বলেছেন, কর বাড়িয়ে গভীর কাঠামোগত আর্থিক সমস্যা এড়ানো সম্ভব নয়। কাউন্সিলম্যান বাজালদুয়া কর্মীদের বেতন কাটাকে শেষ অবলম্বন হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন।
এপ্রিলে নিয়োগ-স্থগিতের পর এটি ডালাসের দ্বিতীয় বড় ব্যয়-সংকোচন পদক্ষেপ। এর আগে ২০০৮-২০০৯ সালে ডালাস শেষবার ফারলো কার্যকর করেছিল, যা তখন কর্মীদের বেতন কমিয়ে দেয় এবং অবসর-যোগ্যতার তারিখ পিছিয়ে দেয়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ