ডাউনটাউন ডালাসে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক
ডাউনটাউন ডালাসে শনিবার ভোরে গাড়ির (এসইউভি) ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ধাক্কা দেওয়ার পর প্রায় এক ব্লক ওই নারীকে টেনে নিয়ে যায় গাড়িটি। পুলিশ এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে।
ডাউনটাউন ডালাসে শনিবার ভোরে গাড়ির (এসইউভি) ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ধাক্কা দেওয়ার পর প্রায় এক ব্লক ওই নারীকে টেনে নিয়ে যায় গাড়িটি। পুলিশ এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটে এল্ম স্ট্রিট ও ফিল্ড স্ট্রিটের সংযোগস্থলে, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে। ডালাস ফায়ার রেসকিউ এসে এয়ারব্যাগ ব্যবহার করে গাড়িটি তুলে নারীকেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পরপরই এসইউভির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে, পাশাপাশি আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করছে কর্মকর্তারা।
নিহত নারী ও চালকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। চালকের বিরুদ্ধে মামলা হবে কি না—সে ব্যাপারেও এখনো নিশ্চিত করেনি ডালাস পুলিশ।
তথ্যসূত্র: ফক্স ফোর