নর্থইস্ট ডালাসের অ্যাব্রামস রোড এলাকায় এক রাতেই একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ‘স্ম্যাশ-অ্যান্ড-গ্র্যাব’ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত বিচার দাবি করেছেন। দোকানমালিকদের দাবি, একই ব্যক্তি পরপর অন্তত পাঁচটি স্থানে ভাঙচুর ও চুরি চালায়।
ডালাসের এক আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) আটক কেন্দ্রে বন্দিদের বহনকারী ভ্যানে গুলিবর্ষণের ঘটনায় মারা যান মিগুয়েল গার্সিয়া। এর কয়েক মাস পর তাঁর স্ত্রী স্টেফানি গফেনি পেয়েছেন স্বামীর নামে আসা ইমিগ্রেশন চিঠি। আর এই চিঠি ছিল আনুষ্ঠানিক অভিবাসনের আনুষ্ঠানিক অনুমোদন।
নর্থ টেক্সাসের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টের মতো শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও বাজেট সংকটে পড়েছে মেস্কুইট ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (মেস্কুইট আইএসডি)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য অন্তত ২৪ মিলিয়ন ডলার বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে শতাধিক পদ বিলুপ্ত হবে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট আঞ্জেল রিভেরা।
টেক্সাসের মেস্কিটে টাউন ইস্ট মলের কাছে শনিবার (২০ ডিসেম্বর) ডালাস পুলিশের গুলিতে এক খুনের সন্দেহভাজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডালাসের দক্ষিণাঞ্চলে আই-২০ মহাসড়কে আবর্জনাবাহী একটি সেমি ট্রাক উল্টে গিয়ে মাইলজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় মহাসড়কের একাধিক লেন বন্ধ হয়ে পড়ে।
নর্থ টেক্সাসে ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন এক দ্রুত ছড়ানো ধরনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবক্লেড কে নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৩এন২) ভাইরাসের একটি মিউটেশন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে এটিই সবচেয়ে প্রভাবশালী বা আধিপত্যশীল ধরন।
ডালাস কাউন্টিতে সংঘটিত একটি গুরুতর যৌন নিপীড়ন মামলার আসামিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে গ্রেপ্তার করেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
টেক্সাসের আর্লিংটনে কেনা একটি স্ক্র্যাচ-অফ টিকিটে ১০ লাখ ডলার জিতেছেন স্থানীয় এক বাসিন্দা। টেক্সাস লটারির তথ্যমতে, এক্সট্রিম মাল্টিপ্লায়ার গেমের এই টিকিটটি কেনা হয়েছিল আর্লিংটনের কুইকট্রিপ #৯৫০ স্টোর থেকে, ঠিকানা ৭০১ ডব্লিউ. হ্যারিস রোড।
ডালাসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টস (টিআই)–এর বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুতে পরোক্ষ ভূমিকার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, টিআইসহ কয়েকটি মার্কিন কোম্পানির তৈরি মাইক্রোচিপ রাশিয়া, চীন ও ইরানের অস্ত্রব্যবস্থায় ব্যবহৃত হয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির কারণ হয়েছে।
টেক্সাসের বার্লেসন পার্কে মাদক লেনদেনকে কেন্দ্র করে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহতের ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
ডালাসের ফার নর্থ এলাকায় এক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা ভাই–বোন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ডালাস–ফোর্ট ওয়ার্থে মেঘলা শনিবারের পর রোববার কিছুটা রোদের দেখা মিলতে পারে। তবে ভালো ঠান্ডা থাকবে।
ধারাবাহিক একাডেমিক ব্যর্থতার কারণে লেক ওয়ার্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট–এর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়।
চুরি হওয়া গাড়ি খুঁজতে বন্ধুকে সহায়তা করতে গিয়ে ফোর্ট ওয়ার্থের মোটেলে গুলিতে খুন হয়েছেন এক নারী। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জ্যাক্সবোরো হাইওয়ের ১৮০০ ব্লকের সান ভ্যালি মোটেলে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ডালাসে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফার ইস্ট ডালাস এলাকার পিভি রোড ও নর্থ বাকনার বুলেভার্ডের মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে।
উত্তর টেক্সাসে মানবপাচার ঠেকাতে ফোর্ট ওয়ার্থে দুই দিনের আন্ডারকভার স্টিং অপারেশন চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে টারান্ট কাউন্টি শেরিফের দপ্তর। অনলাইনে যৌনসেবার বিজ্ঞাপনে সাড়া দেওয়া ক্রেতাদের টার্গেট করেই অভিযানটি পরিচালিত হয়।
ডালাস চিলড্রেন্স অ্যাডভোকেসি সেন্টারে (ডিসিএসি) এবারও চলছে ‘হলিডে অব হোপ’ ক্যাম্পেইন। যার লক্ষ্য সংকটে থাকা শিশু ও তাদের পরিবারকে উৎসবের আনন্দ ফিরিয়ে দেওয়া। কেন্দ্রটি সারা বছর যেসব ১,৩০০–এর বেশি শিশুদের সহায়তা দেয়—যারা নির্যাতনের শিকার, অবহেলিত কিংবা সহিংসতার সাক্ষী।
ডালাস সিটি কাউন্সিল নতুন জোনিং প্রস্তাব অনুমোদন করায় শহরে প্রথমবারের মতো জনপ্রিয় গ্রোসারি ব্র্যান্ড ‘এইচ-ই-বি’ স্টোর খোলার পথ আরও মসৃণ হলো। নর্থ ডালাসের প্রস্তাবিত ১০ একর জায়গায় হিলক্রেস্ট রোড ও এলবিজে ফ্রিওয়ের সাউথ-ইস্ট কর্নারে স্টোরটি নির্মাণ করা হবে।
আর্লিংটন সিটি কাউন্সিল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিতর্কিত বৈষম্যবিরোধী অধ্যায় পুনর্বহাল না করার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল অনুদান হারানোর আশঙ্কার কারণেই সিদ্ধান্ত এসেছে—যার পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন ডলার।
নর্থ টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ড মারকাস হাইস্কুলের এক ছাত্র অ্যাথলেটের সহপাঠীদের হাতে ভয়াবহ হেজিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই ছাত্রের বাবা–মা।
ডালাসে হাইস্পিডে গাড়ি চালানোর অপরাধে থামানো এক যান থেকে প্রায় এক পাউন্ড মাদক উদ্ধার করেছে পুলিশ। ৬ ডিসেম্বর, হোয়াইট রক এলাকায় স্ট্রিট রেসিং টাস্কফোর্সের নজরে আসা সোনালি রঙের ২০০৭ জিএমসি ইউকন গাড়িটিতে ছিলেন দুই ব্যক্তি—যাদের একজনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
টেক্সাসে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে চালু হতে যাওয়া স্কুল ভাউচার কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে প্রাইভেট স্কুল ও বর্তমান ভেন্ডররা অনলাইনে নিবন্ধন করতে পারবে। পরিবারগুলোর জন্য আবেদন গ্রহণ শুরু হবে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি।
ডালাসে ১১ ডিসেম্বর থেকে পাবলিক স্থানে ই-সিগারেট বা ভেপিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিদ্যমান ধূমপানবিরোধী আইন এখন থেকে ভেপিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে সব ধরনের ইনডোর এলাকা, ভবনের প্রবেশপথের ১৫ ফুটের মধ্যে থাকা স্থান এবং সব পার্ক এলাকায় ভেপিং করা যাবে না।
কাজ শেষে বাড়ি ফেরার পথে টেক্সাসের কাউফম্যানের এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে স্টেট হাইওয়ে–৩৪ ও কাউন্টি রোড ২১৮৬–এর কাছে এই দুর্ঘটনা ঘটে।
ডালাসের সাবেক কংগ্রেসম্যান কলিন অলরেড যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে টেক্সাসের নতুনভাবে নির্ধারিত ৩৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় একটি রেস্টুরেন্টের পার্কিং লটে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে স্যামুয়েল বুলেভার্ডের ২৭০০ ব্লকে এ ঘটনা ঘটে।
উত্তর টেক্সাসের মুসলিম হাউজিং প্রকল্প ‘দ্য মেডো’র বিরুদ্ধে আবারও আইনি পদক্ষেপ নিয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। প্লানোভিত্তিক এই উন্নয়ন প্রকল্পটি ইপিক (ইপিআইসি) সিটি নামে পরিচিত ছিল। প্যাক্সটনের দাবি, প্রকল্পটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
সুপ্রিম কোর্ট আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসকে নতুন কংগ্রেশনাল মানচিত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে—যা রিপাবলিকানদের জন্য অতিরিক্ত পাঁচটি আসন নিশ্চিত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
ডাউনটাউন ডালাসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে উবারের স্বচালিত রোবোট্যাক্সি সেবা। যাত্রীরা এখন উবার অ্যাপ থেকে আগের মতোই উবার এক্স, কমফোর্ট বা ইলেকট্রিক রাইড চাইলে কখনো কখনো ‘অ্যাভরাইড’ রোবোট্যাক্সির সঙ্গেও ম্যাচ হতে পারেন। তবে চাইলে যাত্রীরা প্রস্তাবিত স্বচালিত গাড়ি গ্রহণ বা বাতিল করতে পারবেন।