বিশ্বকাপ ঘিরে নর্থ টেক্সাসজুড়ে কড়া নিরাপত্তা, সড়ক বন্ধ, বাড়বে যানজট

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের নয়টি ম্যাচকে কেন্দ্র করে নর্থ টেক্সাসজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে কিছু সড়ক বন্ধ থাকবে। এতে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

May 22, 2026 - 22:24
বিশ্বকাপ ঘিরে নর্থ টেক্সাসজুড়ে কড়া নিরাপত্তা, সড়ক বন্ধ, বাড়বে যানজট
ফিফা ফ্যান ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ফেয়ার পার্কে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। ছবি: ফিফা

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের নয়টি ম্যাচকে কেন্দ্র করে নর্থ টেক্সাসজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে কিছু সড়ক বন্ধ থাকবে। এতে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

শুধু স্টেডিয়াম এলাকা নয়, ডালাস ডাউনটাউন, ফেয়ার পার্ক এবং ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনবিসি ইনভেস্টিগেটসের হাতে আসা ফিফা হোস্ট কমিটির খসড়া নথিতে ট্রাফিক নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক উঠে এসেছে।

ডালাস ডাউনটাউনে কে বেইলি হাচিসন কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র স্থাপনের কারণে গ্রিফিন স্ট্রিট বন্ধ রাখা হবে। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। একই এলাকায় নির্মাণকাজের কারণে লামার স্ট্রিটও আগেই বন্ধ রয়েছে।

ফেয়ার পার্কে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফিফা ফ্যান ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। আয়োজকরা বলছেন, প্রতিদিনই সেখানে স্থানীয় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা মোতায়েন থাকবে।

বিশ্বকাপ চলাকালে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামকে ফিফার নিয়ম অনুযায়ীডালাস স্টেডিয়ামনামে ব্যবহার করা হবে। স্টেডিয়াম ঘিরে এক মাসের বেশি সময় বড় নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। ম্যাচের দিন দক্ষিণ পূর্ব পাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হবে। এছাড়া স্টেডিয়ামের উত্তরে নোলান রায়ান এক্সপ্রেসওয়ের একটি অংশও বন্ধ রাখা হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, টিকিটধারীদের জন্য স্টেডিয়াম থেকে প্রায় আধা মাইল দূরে বাস হাব তৈরি করা হবে। একই কারণে রাইডশেয়ার ব্যবহারকারীরাও সরাসরি স্টেডিয়ামে যেতে পারবেন না। তাদের নামতে হবে আর্লিংটনের ইস্পোর্টস স্টেডিয়ামের পশ্চিম পাশে নির্ধারিত একটি এলাকায়।

এদিকে ট্রিনিটি রেলওয়ে এক্সপ্রেসের সেন্টারপোর্ট স্টেশন ঘিরেও বিশেষ নিরাপত্তা সড়ক নিয়ন্ত্রণ থাকবে। টিকিটধারীরা সেখান থেকে বিনামূল্যে শাটল বাসে স্টেডিয়ামে যেতে পারবেন। ম্যাচের দিন স্ট্যাটলার ড্রাইভ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্টরি স্টেশন এলাকাতেও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। কারণ ডাউনটাউন ডালাস থেকে সেন্টারপোর্টগামী দর্শকদের বড় অংশ এই স্টেশন ব্যবহার করবেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে সেখানে বাড়তি বাস প্রস্তুত রাখা হবে।

শুধু দর্শক নয়, ম্যাচে অংশ না নেওয়া সাধারণ মানুষও যানজট নিরাপত্তা ব্যবস্থার প্রভাব অনুভব করতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় বাস বিদেশি অতিথিদের বহরের চলাচলের সময় হঠাৎ করে বিভিন্ন সড়কে সাময়িক যান নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। বিশ্বকাপ ম্যাচে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতির সম্ভাবনাও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণ হতে পারে।

তথ্যসূত্র: এনবিসি