মিশেলিন তারকা পেল ফোর্ট ওয়ার্থের গোল্ডিজ বার-বি-কিউ, ডিএফডব্লিউয়ের ১৫টি রেস্তোরাঁ তালিকায়
ফোর্ট ওয়ার্থের গোল্ডিজ বার-বি-কিউ ২০২৬ সালের মিশেলিন গাইডে প্রথমবারের মতো একটি তারকা অর্জন করেছে। ডিক প্রাইস রোডের এই বার্বেকিউ রেস্তোরাঁটি এর আগে মিশেলিনের সুপারিশ তালিকায় ছিল, এবার এক তারকার মর্যাদা পেল।

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার মিশেলিন গাইড ২০২৬ সালের টেক্সাস তালিকা ঘোষণা করে। প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডিজসহ টেক্সাসের তিনটি নতুন রেস্তোরাঁ এ বছর এক তারকা পেয়েছে।
মিশেলিনের পর্যবেক্ষকরা গোল্ডিজের বিস্কিটের কোমলতা ও সমৃদ্ধ স্বাদের প্রশংসা করেছেন। এ ছাড়া রেস্তোরাঁর টার্কি, হালাপেনো-চেডার সসেজ এবং বানানা পুডিংও স্বীকৃতি পেয়েছে।
এই স্বীকৃতির ফলে টেক্সাসে মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ডালাসের মামানি ও তাতসু ডালাস তাদের তারকা বজায় রেখেছে। ডালাসের রেসিডেন্ট টাকুয়েরিয়া নতুন করে বিব গুর্মঁ স্বীকৃতি পেয়েছে, যা সাশ্রয়ী মূল্যে উচ্চমানের খাবার পরিবেশনকারী রেস্তোরাঁকে দেওয়া হয়।
২০২৬ সালের মিশেলিন টেক্সাস তালিকায় মোট ১৪৯টি রেস্তোরাঁ ঠাঁই পেয়েছে, যেখানে ৩০ ধরনের রন্ধনশৈলীর প্রতিনিধিত্ব রয়েছে। ডালাস ছাড়াও প্লেনো, আর্লিংটন ও ম্যাককিনির বেশ কয়েকটি রেস্তোরাঁ এবার তালিকায় জায়গা পেয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ