ওজনে হালকা হবে অ্যাপলের টাচস্ক্রিন ওএলইডি ম্যাকবুক প্রো
অ্যাপলের আসন্ন টাচস্ক্রিন ওএলইডি ম্যাকবুক প্রো আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে হালকা হবে। অভ্যন্তরীণ যন্ত্রাংশ ছোট করে নতুনভাবে সাজিয়ে এই ওজন কমানো হয়েছে।
অ্যাপলের আসন্ন টাচস্ক্রিন ওএলইডি ম্যাকবুক প্রো আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে হালকা হবে। অভ্যন্তরীণ যন্ত্রাংশ ছোট করে নতুনভাবে সাজিয়ে এই ওজন কমানো হয়েছে।
গত ৪ অক্টোবর রোববার ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গার্ম্যান এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ল্যাপটপটি আগামী মাসেই বাজারে আসতে পারে, একই সময়ে ওএলইডি আইপ্যাড মিনিও আসবে।
নতুন ম্যাকবুক প্রোতে বর্তমান প্রজন্মের উচ্চ-সক্ষমতার এম৫ চিপ থাকবে। ২০২৭ সালের শুরুতে আসার কথা থাকা পরবর্তী প্রজন্মের এম৭ চিপ এতে থাকছে না।
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টেরনাস পণ্যের ডিজাইনকে আবার কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি ডিজাইন টিম পুনর্গঠন করেন এবং সেই দলকে সরাসরি তাঁর অধীনে আনেন।
বর্তমানে ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রোর ওজন ৩.৪ পাউন্ড এবং ১৬ ইঞ্চির ওজন ৪.৭ পাউন্ড। নতুন টাচস্ক্রিন মডেলে এই ওজন উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ব্লুমবার্গ