টেক্সাসে ভোটার নিবন্ধনের আজই শেষ দিন, ডালাস কাউন্টিতে সোয়া এক লাখ সাসপেন্স তালিকায়
টেক্সাসে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে আজই ভোটার নিবন্ধনের শেষ দিন। আজকের মধ্যে নিবন্ধন না করলে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
টেক্সাসে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে আজই ভোটার নিবন্ধনের শেষ দিন। আজকের মধ্যে নিবন্ধন না করলে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, টেক্সাসে সাধারণত অনলাইনে ভোটার নিবন্ধন সম্ভব নয়, তবে ড্রাইভার্স লাইসেন্স নবায়নের সময় তা করা যায়। নিবন্ধন ফর্ম পূরণ করে প্রিন্ট করা, সই করা এবং আজকের মধ্যে মেইল করতে হবে অথবা সরাসরি কাউন্টি ইলেকশন অফিসে জমা দিতে হবে।
মার্চের প্রাইমারি নির্বাচনের তথ্য অনুযায়ী, টেক্সাসে ১২ লাখের বেশি নিবন্ধিত ভোটার সাসপেন্স তালিকায় রয়েছেন। ডালাস কাউন্টিতে এই সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৫, ডেন্টন কাউন্টিতে ৫৫ হাজার ৭৪৪, টারান্ট কাউন্টিতে ৭৩ হাজার ৬৭ এবং কলিন কাউন্টিতে ৫৫ হাজার ৯৭৫।
সাসপেন্স তালিকায় থাকার অর্থ হলো নিবন্ধনে দেওয়া ঠিকানায় আর বসবাস করছেন না বলে কাউন্টি কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। টানা দুটি ফেডারেল নির্বাচন চক্র, অর্থাৎ চার বছর, সাসপেন্স তালিকায় থাকলে ভোটারের নাম রোল থেকে বাদ পড়বে।
নিবন্ধন আপডেট বা নতুন নিবন্ধনের জন্য ভোটাররা ভোটটেক্সাস ডট গভ ওয়েবসাইটে গিয়ে নিজের অবস্থা যাচাই করতে পারবেন। নতুন ভোটারদের পরামর্শ দেওয়া হচ্ছে, আবেদনে সমস্যা থাকলে সংশোধনের সুযোগ পেতে আগেভাগেই নিবন্ধন করা ভালো।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ