গাড়ি তাড়া করা নিষিদ্ধ করল আইসিই, ট্রাফিক স্টপেও নতুন বিধিনিষেধ
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর কর্মকর্তাদের উচ্চগতিতে গাড়ি তাড়া করতে নিষেধ করা হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণ ছাড়া কোনো ট্রাফিক স্টপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনা জারি হয়েছে বেশ কয়েকটি গাড়ি থামানোর ঘটনায় চালকদের গুলি করার পর।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর কর্মকর্তাদের উচ্চগতিতে গাড়ি তাড়া করতে নিষেধ করা হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণ ছাড়া কোনো ট্রাফিক স্টপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনা জারি হয়েছে বেশ কয়েকটি গাড়ি থামানোর ঘটনায় চালকদের গুলি করার পর।
অ্যাসোশিয়েটেড প্রেস একটি অভ্যন্তরীণ স্মারকলিপি সংগ্রহ করেছে, যেটি গত ১ অক্টোবর বুধবার আইসিইর এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট ডিরেক্টর মার্কোস ডি. চার্লস স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, কোনো গাড়ি থামাতে অস্বীকার করলে কর্মকর্তারা তাড়া করতে পারবেন না; পরিবর্তে গাড়ির তথ্য নোট করে পরে তদন্ত করতে হবে।
গত বছর থেকে এ পর্যন্ত আইসিই কর্মকর্তারা ট্রাফিক স্টপের সময় ১২টিরও বেশি ঘটনায় গুলি ছুড়েছেন, অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। জুলাই মাসে মেইন ও টেক্সাসে দুজন চালক নিহত হওয়ার পর সাময়িকভাবে বেশিরভাগ ট্রাফিক স্টপ বন্ধ রাখা হয়েছিল। তবে পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাফিক স্টপ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ট্রাফিক স্টপে ব্যবহৃত গাড়িতে লাইট ও সাইরেন থাকতে হবে এবং সব কর্মকর্তাকে বডি ক্যামেরা চালু রাখতে হবে। শুধু নির্দিষ্ট পাঁচটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা কর্মকর্তারাই ট্রাফিক স্টপ পরিচালনা করতে পারবেন। গাড়ি আটকাতে 'পিনিং' কৌশল এবং স্পাইক স্ট্রিপ ব্যবহার করা যাবে, তবে কেবল প্রশিক্ষিত কর্মকর্তারাই এটি করতে পারবেন।
এই নির্দেশনা জারির দিনই অস্টিনে ডেলিভারি চালক উইলবার গার্সেস পেরেজকে গুলি করার মামলার শুনানি হয়, যেখানে দেখা গেছে সেই ঘটনায় আইসিই কর্মকর্তারা নতুন নির্দেশনার বেশ কিছু বিধি মেনে চলেননি। আইসিই একটি বিবৃতিতে জানিয়েছে, ট্রাফিক স্টপ ও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অব্যাহত থাকবে।
সূত্র: এনবিসি নিউজ