নান্টাকেটের কাছে মেডিকেল বিমান নিখোঁজ, কোস্ট গার্ড ধ্বংসাবশেষ পেয়েছে

ম্যাসাচুসেটসের নান্টাকেট দ্বীপের কাছে একটি মেডিকেল বিমান নিখোঁজ হয়েছে, বিমানে ৬ জন আরোহী ছিলেন। মার্কিন কোস্ট গার্ড ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করেছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Oct 4, 2026 - 08:05
নান্টাকেটের কাছে মেডিকেল বিমান নিখোঁজ, কোস্ট গার্ড ধ্বংসাবশেষ পেয়েছে
ছবি: মার্কিন নৌবাহিনী

ম্যাসাচুসেটসের নান্টাকেট দ্বীপের কাছে একটি মেডিকেল বিমান নিখোঁজ হয়েছে, বিমানে ৬ জন আরোহী ছিলেন। মার্কিন কোস্ট গার্ড ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করেছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এনপিআর জানিয়েছে, গত ৩ অক্টোবর শনিবার বিমানটি বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হয়। কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিচুড এয়ার অ্যাম্বুলেন্সের গালফস্ট্রিম জি-১০০ বিমানে দুজন বারমুডান ও চারজন কানাডীয় নাগরিক ছিলেন এবং তাঁদের পরিবারকে জানানো হয়েছে।

ফ্লাইট তথ্য অনুযায়ী, বিমানটি দুই মিনিটে কমপক্ষে ৯ হাজার ফুট নিচে নেমে যায়, তারপর কিছুক্ষণ স্থির থেকে রাডার থেকে হারিয়ে যায়। বিমানচালক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং জানিয়েছিলেন বিমানের বৈদ্যুতিক সমস্যা রয়েছে ও রেডিও এবং রাডার বিকল হয়ে গেছে।

কোস্ট গার্ড দুটি অনুসন্ধান বিমান, একটি হেলিকপ্টার এবং একটি মোটর লাইফবোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে। নান্টাকেট মেমোরিয়াল বিমানবন্দর নিশ্চিত করেছে যে পাইলট জরুরি অবস্থার কথা জানিয়েছিলেন।

ল্যাটিচুড এয়ার অ্যাম্বুলেন্স ২০০৯ সাল থেকে রোগী পরিবহন কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার অভিযান পরিচালিত হয়েছে। সূত্র: এনপিআর