বোথাম জিন হত্যায় দণ্ডিত ডালাস অফিসার অ্যাম্বার গাইগার আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছেন
বোথাম জিনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক ডালাস পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গাইগার আগামী ১৬ অক্টোবর কারামুক্ত হচ্ছেন। ১০ বছরের সাজার মধ্যে মাত্র সাত বছর কাটিয়ে প্যারোলে মুক্তি পাচ্ছেন তিনি।
বোথাম জিনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক ডালাস পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গাইগার আগামী ১৬ অক্টোবর কারামুক্ত হচ্ছেন। ১০ বছরের সাজার মধ্যে মাত্র সাত বছর কাটিয়ে প্যারোলে মুক্তি পাচ্ছেন তিনি।
টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের রেকর্ড অনুযায়ী, গাইগার গ্যাটসভিলের ক্রিস্টিনা মেলটন ক্রেইন ইউনিট থেকে মুক্তি পাবেন। গত ১ অক্টোবর বৃহস্পতিবার তাঁকে প্যারোল মঞ্জুর করা হয়। দ্য ডালাস মর্নিং নিউজ এ তথ্য জানিয়েছে।
প্যারোল বোর্ড জানিয়েছে, গাইগারের রেকর্ডে কোনো নিয়মিত সহিংসতার ধরন পাওয়া যায়নি এবং কারাগারে তাঁর আচরণ সন্তোষজনক ছিল। ২০২৪ সালে একবার প্যারোলের আবেদন নাকচ হয়েছিল। তাঁর সাবেক আইনজীবী জানান, গাইগার একটি চাকরি ও বাসস্থান ঠিক করেছেন এবং জনজীবন থেকে দূরে থাকবেন।
বোথামের পরিবার জানিয়েছে, গত আট বছর তাদের জন্য ছিল অসহনীয় বেদনার সময়। অ্যাটর্নি বেন ক্রাম্প ও আন্তোনিও রোমানুচি বলেছেন, মাত্র সাত বছরে মুক্তি দেওয়ায় আইন প্রয়োগকারীদের জবাবদিহির প্রশ্ন উঠছে। পৃথক এক দেওয়ানি মামলায় আদালত গাইগারের বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ আদেশ দিয়েছিল।
২০১৮ সালে অফ-ডিউটি অবস্থায় ইউনিফর্ম পরা গাইগার ডালাসের সেডার্স এলাকায় বোথাম জিনের অ্যাপার্টমেন্টে ঢুকে গুলি করেন। তিনি দাবি করেন, ভুলবশত নিজের অ্যাপার্টমেন্ট ভেবেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টেক্সাসে বোথাম জিন অ্যাক্ট পাস হয়, যা পুলিশ কর্মকর্তাদের তদন্তকালে বডি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করে। সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ