ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, বছরে মোট ২৮১
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর একটি একক দিনে সর্বোচ্চ সংখ্যা।
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর একটি একক দিনে সর্বোচ্চ সংখ্যা।
গত ৬ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১।
সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আরও ৪৮০ জন ভর্তি হয়েছেন।
খুলনায় সর্বোচ্চ ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন এবং রাজশাহীতে ১৯৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ১ হাজার ৯৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন ছাড়া পেয়েছেন। সেপ্টেম্বরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ভর্তি এবং ১৪৮ জনের মৃত্যু রেকর্ড হয়।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম