শিশু অ্যাথেনা স্ট্র্যান্ডকে খুনের দায়ে ট্যানার হর্নারের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াইজ কাউন্টিতে ৭ বছর বয়সী অ্যাথেনা স্ট্র্যান্ডকে হত্যা মামলায় অভিযুক্ত ট্যানার হর্নারকে মৃত্যুদণ্ড দিয়েছেন জুরি বোর্ড। বুধবার দেওয়া এই রায়ে পৌঁছাতে জুরিদের সময় লেগেছে তিন ঘণ্টারও কম।

May 6, 2026 - 13:56
শিশু অ্যাথেনা স্ট্র্যান্ডকে খুনের দায়ে ট্যানার হর্নারের মৃত্যুদণ্ড
আদালতে রায় ঘোষণার সময় নির্লিপ্ত ছিলেন ট্যানার হর্নার। ইনসেটে ৭ বছর বয়সী অ্যাথেনা স্ট্র্যান্ড। ছবি: এপি’র সৌজন্যে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াইজ কাউন্টিতে বছর বয়সী অ্যাথেনা স্ট্র্যান্ডকে হত্যা মামলায় অভিযুক্ত ট্যানার হর্নারকে মৃত্যুদণ্ড দিয়েছেন জুরি বোর্ড। বুধবার দেওয়া এই রায়ে পৌঁছাতে জুরিদের সময় লেগেছে তিন ঘণ্টারও কম।

আদালতে রায় ঘোষণার সময় হর্নারকে নির্লিপ্ত দেখা গেলেও গ্যালারিতে উপস্থিত অ্যাথেনার পরিবার স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

মামলাটি ছিল ওয়াইজ কাউন্টির প্রসিকিউটর জেমস স্টেইনটনের প্রথম মৃত্যুদণ্ড সংক্রান্ত। তিনি বলেন, এটি ছিল অত্যন্ত কঠিন অভিজ্ঞতা।

রায় দেওয়ার আগে জুরিদের সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রথমত, হর্নার সমাজের জন্য ভবিষ্যতেও হুমকি কিনা প্রশ্নে জুরিদের সর্বসম্মত উত্তর ছিলহ্যাঁ দ্বিতীয়ত, এমন কোনো উপশমযোগ্য পরিস্থিতি আছে কিনা যাতে তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেওয়া যেতে পারে প্রশ্নে জবাব ছিলনা

রায়ের পর অ্যাথেনার চাচা আদালতে হর্নারকে উদ্দেশ করে বলেন, ‘তুমি শুধু একটি জীবন নাওনি, একটি পরিবার ধ্বংস করেছ।

প্রসিকিউটর স্টেইন্টন বলেন, রায়কে তাঁরা ন্যায়বিচার হিসেবে দেখছেন, তবে পরিবারের কষ্ট কোনোভাবেই কমেনি।এটা এমন কিছু, যা কোনো বাবা-মায়েরই সহ্য করা উচিত নয়,” বলেন তিনি।

মামলার শুনানিতে প্রসিকিউশন জানায়, হর্নার অপহরণের পর অ্যাথেনার ওপর যৌন নির্যাতন চালায় এবং পরে তাঁকে হত্যা করে। আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ঘটনার সময় সে বারবার মিথ্যা তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডের এই রায়ের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে আপিল প্রক্রিয়া শুরু হবে।

২০২২ সালে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। মামলার রায়কে ঘিরে এখনো চলছে নানা প্রতিক্রিয়া, তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেনঅ্যাথেনার জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর