টেক্সাসে ট্রেনের বক্সকার থেকে ৬ মরদেহ উদ্ধার

টেক্সাসের ল্যারেডোয় একটি মালবাহী ট্রেনের বক্সকার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

May 11, 2026 - 23:31
টেক্সাসে ট্রেনের বক্সকার থেকে ৬ মরদেহ উদ্ধার
ছবিতে ল্যারেডোর ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে ইয়ার্ড দেখা যাচ্ছে। ছবি: গুগল ম্যাপ

টেক্সাসের ল্যারেডোয় একটি মালবাহী ট্রেনের বক্সকার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

ল্যারেডো পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে ইন্টারস্টেট৩৫ এর মাইল মার্কার ১৩-এর কাছে ১২১০১ জিম ইয়ং ওয়ে এলাকায় একাধিক হতাহতের খবর পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা মিনিটে কর্মকর্তারা ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের একটি ট্রেনের বক্সকারের ভেতরে কয়েকজন মৃত ব্যক্তিকে শনাক্ত করেন। পরে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে কর্তৃপক্ষ নিশ্চিত করে, ঘটনাস্থলে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা তারা ট্রেনের বক্সকারে কীভাবে পৌঁছেছিলসে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ