নর্থ টেক্সাসের শপিং মলে অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ
ফ্রিসকোর স্টোনব্রায়ার শপিং মলে অপ্রাপ্তবয়স্কদের জন্য নতুন কারফিউ নীতি চালু করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের প্রতি শনিবার বিকেল ৩টার পর মলে প্রবেশ বা অবস্থানের জন্য একজন প্রাপ্তবয়স্ক অভিভাবক সঙ্গে থাকতে হবে।

মল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তত্ত্বাবধানহীন কিশোরদের বিশৃঙ্খল জটলা ঠেকানো এবং ক্রেতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই ‘প্যারেন্টাল গাইডেন্স রিকোয়ার্ড’ কর্মসূচি আগামী ৯ মে থেকে কার্যকর হচ্ছে। এতে ২১ বছর বা তার বেশি বয়সী একজন প্রাপ্তবয়স্ককে ১৮ বছরের নিচের দর্শনার্থীদের সঙ্গে থাকতে হবে।
কর্তৃপক্ষ জানায়, মলের প্রতিটি প্রবেশপথে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। যেসব দর্শনার্থী দেখতে ১৮ বছরের কম মনে হবে, তাদের পরিচয়পত্র যাচাই করা হবে। বৈধ পরিচয়পত্র দেখাতে না পারলে প্রাপ্তবয়স্ক সঙ্গী ছাড়া তাদের মলে থাকতে দেওয়া হবে না।
নীতিমালা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক সর্বোচ্চ চারজন অপ্রাপ্তবয়স্ককে সঙ্গে রাখতে পারবেন এবং পুরো সময় তাদের সঙ্গে থাকতে হবে।
মল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি আপাতত সাময়িকভাবে কার্যকর থাকবে।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ