বাজেট সংকটে ডালাসের পার্ক ও আফটার-স্কুল কর্মসূচি কাটছাঁটের শঙ্কা

বাজেট ঘাটতির কারণে ডালাস শহরের পার্ক ও বিনোদনসেবা খাতে বড় ধরনের কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে। এতে কমিউনিটি রিক্রিয়েশন সেন্টার, আফটার-স্কুল প্রোগ্রাম এবং সামার ক্যাম্পগুলো প্রভাবিত হতে পারে।

May 11, 2026 - 00:44
বাজেট সংকটে ডালাসের পার্ক ও আফটার-স্কুল কর্মসূচি কাটছাঁটের শঙ্কা
বাজেট ঘাটতির প্রভাব পড়তে পারে পার্ক রক্ষণাবেক্ষণের ওপরও। ছবি: এনবিসি ৫

বাজেট ঘাটতির কারণে ডালাস শহরের পার্ক বিনোদনসেবা খাতে বড় ধরনের কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে। এতে কমিউনিটি রিক্রিয়েশন সেন্টার, আফটার-স্কুল প্রোগ্রাম এবং সামার ক্যাম্পগুলো প্রভাবিত হতে পারে।

বৃহস্পতিবার ডালাস পার্ক অ্যান্ড রিক্রেয়েশন বোর্ডের বৈঠকে কর্মকর্তারা পার্ক বিভাগের বাজেটে প্রস্তাবিত কোটি ৪০ লাখ ডলার কমানোর পরিকল্পনা তুলে ধরেন। শহরের সামগ্রিক আর্থিক সংকটের কারণে সব বিভাগেই চাপ তৈরি হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

প্রস্তাবিত কাটছাঁটের মধ্যে রয়েছে ছোট কিছু কমিউনিটি রিক্রিয়েশন সেন্টার বন্ধ করা, কার্যক্রমের সময় কমানো, আফটার-স্কুল সামার ক্যাম্প সীমিত করা, জনবল কমানো এবং পার্ক রক্ষণাবেক্ষণের কাজযেমন ঘন ঘন ঘাস না কাটা।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন বোর্ডের কয়েকজন সদস্য। ডিস্ট্রিক্ট ১৪এর পার্ক বোর্ড সদস্য রুডি কারিমি বলেন, এসব সেবার কাটছাঁট মানুষের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

তিনি বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুরো গ্রীষ্মজুড়ে নিয়ে আলোচনা চলবে। তবে বাসিন্দাদের বাজেট বিতর্কে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। কারিমি বলেন, ‘আমাদের কাউন্সিল সদস্যদের বুঝতে হবে, এসব পার্ক আমাদের অভিভাবক, দাদা-দাদি শিশুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শহরে সাশ্রয়ের আরও ভালো জায়গা আছে।

প্রস্তাবিত কাটছাঁট কার্যকর হলে তা আগামী অর্থবছরের শুরু অর্থাৎ অক্টোবর থেকে চালু হতে পারে। এর আগে রাজস্ব বাড়ানোর বিকল্প উপায়ও খুঁজবে পার্ক বিভাগ।

এদিকে ডালাস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটি বর্তমানে প্রায় কোটি ৪০ লাখ ডলারের বাজেট ঘাটতির মুখে রয়েছে। মূলত পুলিশ ফায়ার বিভাগের অতিরিক্ত ওভারটাইম ব্যয় এবং নগর কর্মীদের স্বাস্থ্যবিমা খরচ বেড়ে যাওয়ায় এই চাপ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: এনবিসি