নর্থ সেন্ট্রাল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নারী নিহত
ডালাসের নর্থ সেন্ট্রাল এক্সপ্রেসওয়েতে রোববার ভোরে ঘটে যাওয়া একাধিক গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডালাসের নর্থ সেন্ট্রাল এক্সপ্রেসওয়েতে রোববার ভোরে ঘটে যাওয়া একাধিক গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৫৬ মিনিটে নর্থ হেন্ডারসন অ্যাভিনিউয়ের কাছে বড় ধরনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরমুখী একটি রূপালি পিকআপ ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেন অতিক্রম করে কংক্রিট ব্যারিয়ার ও একটি সাপোর্ট পিলারের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি আবার সড়কে উঠে একটি লাল পিকআপ ট্রাককে আঘাত করে। এতে দ্বিতীয় ট্রাকটিও ব্যারিয়ারে ধাক্কা খেয়ে সড়কের মাঝখানে থেমে যায়। এরপর রূপালি ট্রাকটি আরও সামনে গিয়ে দ্বিতীয়বারের মতো ব্যারিয়ারে আঘাত করে।
রূপালি ট্রাকে চালকসহ মোট পাঁচজন ছিলেন। আহত চার যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে এক প্রাপ্তবয়স্ক নারী মারা যান। এছাড়া এক কিশোর যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, লাল ট্রাকে চালক ও এক যাত্রী ছিলেন। যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকেই রূপালি ট্রাকের চালককে আটক করে। পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ডালাস পুলিশ জানিয়েছে, ডালাস কাউন্টি জেলে বুকিং সম্পন্ন হওয়ার পর চালকের পরিচয় ও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হবে। ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র: ফক্স ফোর