ডালাসে ভাঙা সুটকেস থেকে বেরিয়ে এলো ৭৫ পাউন্ড গাঁজা, নারী আটক
ডালাস শহরের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে স্যুটকেস ফেটে বিপুল পরিমাণ গাঁজা বের হয়ে পড়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডালাস শহরের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে স্যুটকেস ফেটে বিপুল পরিমাণ গাঁজা বের হয়ে পড়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডালাস পুলিশ জানায়, লাস ভেগাস থেকে আসা একটি ফ্লাইটে বৃহস্পতিবার এক যাত্রীর স্যুটকেস ভেঙে গেলে ভেতরে থাকা গাঁজা বাইরে বের হয়ে আসে। বিষয়টি দেখে বিমান সংস্থার এক কর্মী পুলিশকে জানালে ঘটনাটি সামনে আসে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়ে আরও দুটি স্যুটকেস থেকে ভ্যাকুয়াম-সিল করা প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করেন। সব মিলিয়ে প্রায় ৭৫ পাউন্ড গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ২৫ বছর বয়সী জেনিফার মানজানারেস-হেরেরাকে শনাক্ত করে বিমানবন্দর ছাড়ার আগেই আটক করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ৫০ থেকে ২ হাজার পাউন্ড মাদক রাখার অভিযোগ আনা হয়েছে, যা টেক্সাস আইনে দ্বিতীয় ডিগ্রির গুরুতর অপরাধ। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্যসূত্র: ফক্স ফোর