ফোর্ট ওয়ার্থে শিশু ‘শিকারি’ দমনে অভিযান, গ্রেপ্তার ১০

ফোর্ট ওয়ার্থে শিশুদের অনলাইনে লক্ষ্য করে অপরাধে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তিনদিনের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Apr 17, 2026 - 00:17
ফোর্ট ওয়ার্থে শিশু ‘শিকারি’ দমনে অভিযান, গ্রেপ্তার ১০
তিনদিনের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে ফোর্ট ওয়ার্থ পুলিশ। ছবি: ফক্স ফোর

ফোর্ট ওয়ার্থে শিশুদের অনলাইনে লক্ষ্য করে অপরাধে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তিনদিনের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফোর্ট ওয়ার্থ পুলিশ জানায়, থেকে এপ্রিল পর্যন্ত পরিচালিতঅপারেশন স্প্রিং ক্লিনিংনামের এই অভিযানে স্থানীয় ফেডারেল সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করা হয়। অভিযানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ১৭ বছরের নিচের শিশুদের সঙ্গে যৌন যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিলএমন ব্যক্তিদের শনাক্ত নজরদারি করা হয়।

পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল সেগুরা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে, “আমরা আমাদের শিশুদের নিরাপত্তায় অব্যাহতভাবে কাজ করছি। কাজে নিয়োজিত বিশেষ টিম সার্বক্ষণিক সন্দেহভাজনদের ওপর নজরদারি করে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অনেক ক্ষেত্রে অপরাধীরা আগে অনলাইনে বিশ্বাস অর্জন করে পরে সরাসরি দেখা করার চেষ্টা করে। কখনও পার্কের মতো জনসমাগমস্থল বেছে নিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তির ব্যবহারে এই ঝুঁকি আরও জটিল হচ্ছে। ওয়েব প্রযুক্তি বিশেষজ্ঞ এনরিকে লারা বলেন, এখন ছোট শিশুরাও ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে, ফলে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। তার মতে, কিছু অপরাধী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন বা বদলে ফেলতে পারে।

তিনি আরও বলেন, শিশুদের হাতে দেওয়া ডিভাইস শুধু উপহার নয়, বরং অভিভাবকদের জন্য একটি দায়িত্ব। কোন অ্যাপ ব্যবহার হচ্ছে, কত সময় ব্যবহার করছেএসব বিষয়ে নজরদারি রাখা জরুরি।

তথ্যসূত্র: এনবিসি