টেক্সাসে টর্নেডোয় নিহত ২, আবারও ভয়াবহ ঝড়ের আশঙ্কা

সপ্তাহান্তে একটি বিধ্বংসী টর্নেডোর রেশ কাটতে না কাটতেই নতুন করে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস। শনিবার শক্তিশালী ঝড় এবং টর্নেডোর আঘাতে ২ জনের মৃত্যুর পর মঙ্গলবার আবারও এই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Apr 27, 2026 - 13:08
টেক্সাসে টর্নেডোয় নিহত ২, আবারও ভয়াবহ ঝড়ের আশঙ্কা
টর্নেডোয় উত্তর টেক্সাসে লন্ডভন্ড হয়ে যাওয়া এক বাড়ি। ছবি: ফক্স ফোর

সপ্তাহান্তে একটি বিধ্বংসী টর্নেডোর রেশ কাটতে না কাটতেই নতুন করে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস। শনিবার শক্তিশালী ঝড় এবং টর্নেডোর আঘাতে জনের মৃত্যুর পর মঙ্গলবার আবারও এই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে, যা এদিনের রেকর্ড ভাঙতে পারে। বিকেলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ডিএফডব্লিউ মেট্রোপ্লেক্সের পূর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলে।

গত শনিবার উত্তর টেক্সাসে অন্তত দুটি টর্নেডো আঘাত হানে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, ওয়াইজ কাউন্টিতে আঘাত হানা একটি EF-2 টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৫ মাইল। অন্যদিকে পার্কার কাউন্টিতে EF-1 টর্নেডোর গতি ছিল প্রায় ১০৫ মাইল।

ওয়াইজ কাউন্টির রানঅ্যাওয়ে বে এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, সেখানে একজন নিহত, অন্তত ছয়জন আহত এবং ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করে অঙ্গরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে।

ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট অবকাঠামোগত ক্ষতির জেরে স্প্রিংটাউনের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী কর্মীদের পরিবারের পাশে থাকার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।

এদিকে পার্কার কাউন্টির স্প্রিংটাউন এলাকায় একটি মোবাইল হোম বিধ্বস্ত হয়ে ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় শেরিফ অফিস জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষয়ক্ষতির তথ্য জানাতে টেক্সাস ডিভিশন অব এমার্জেন্সি ম্যানেজমেন্টের ইন্ডিভিজ্যুয়াল স্টেট অব টেক্সাস অ্যাসেসমেন্ট টুল (iSTAT) জরিপ পূরণের আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত সহায়তা পৌঁছানো যায়।

আবহাওয়াবিদদের সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার উত্তর দিক থেকে আসা একটি শীতল বায়ুপ্রবাহের কারণে ফের বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বাড়বে। উত্তর-পূর্ব ডিএফডব্লিউ এলাকায় টর্নেডো, শিলাবৃষ্টি দমকা হাওয়ার ঝুঁকি থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কিছুটা কমলেও সপ্তাহ শেষে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর