উত্তর টেক্সাসের মহাসড়কে বিপদে পড়া এক গাড়ি চালকের সঙ্গী ক্যাঙ্গারু
কার্লি বাটলার যখন অ্যাবিলিন থেকে লিপানের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তিনি জানতেন এটি একটি দীর্ঘ যাত্রা হতে যাচ্ছে। কিন্তু পথে যে একটি ক্যাঙ্গারুর দেখা পাবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি!
কার্লি বাটলার যখন অ্যাবিলিন থেকে লিপানের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তিনি জানতেন এটি একটি দীর্ঘ যাত্রা হতে যাচ্ছে। কিন্তু পথে যে একটি ক্যাঙ্গারুর দেখা পাবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি!
শুধু কী দেখা পাওয়া! উত্তর টেক্সাসের মহাসড়কে গাড়ি বিকল হয়ে আটকে পড়া কার্লি বাটলারের পাশে হঠাৎ এসে হাজির হয় প্রাণীটি—যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অ্যাবিলিন থেকে লিপানের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কার্লি বাটলার। পথে আই-২০ মহাসড়কে কার্লির মোবাইল কফি ট্রেলার বিকল হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিং দিতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ির অ্যাক্সেল নষ্ট হয়ে তিনি প্রায় চার ঘণ্টা মহাসড়কে আটকে ছিলেন।
এসময় আচমকাই একটি ক্যাঙ্গারু তাঁর পাশে এসে হাজির হয়। বাটলার বলেন, “হঠাৎ করেই যেন কোথা থেকে ক্যাঙ্গারুটি এসে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করে।”
কার্লির এসপ্রেসো-ভিত্তিক ব্যবসার নাম ‘এসপ্রেসো ওক’ যা লিপানের একটি বিয়ে বাড়িতে কফি সরবরাহের দায়িত্ব পেয়েছিল। গর্ডনের কাছাকাছি এলাকায় তিনি প্রথম ক্যাঙ্গারুটিকে দেখতে পান। কিছুক্ষণ সার্ভিস রোডে ঘোরাফেরা করার পর প্রাণীটি আবার কাছাকাছি গ্রামীণ একটি এলাকায় ফিরে যায় বলে জানান তিনি।
বাটলার বলেন, “দিনটা খুব কঠিন ছিল, কিন্তু এই ঘটনাই সেটাকে একেবারে ভিন্নভাবে ইতিবাচক করে দিয়েছে।” এই ঘটনার পর তার ছোট ব্যবসাটি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এখন অনেকে তাদের “ক্যাঙ্গারু কফি ট্রাক” হিসেবেও চেনে।
তিনি জানান, তাদের ব্র্যান্ডের ট্যাগলাইন ছিল ‘প্রতিটি কাপে অ্যাডভেঞ্চার’, আর এই ঘটনাটি সেটিকে নতুন মাত্রা দিয়েছে। যদিও কফি ট্রাকটি মেরামতের জন্য পাঠাতে হয়েছে, তবু তারা অন্যভাবে ইভেন্টে অংশ নিচ্ছেন এবং নতুন করে “ক্যাঙ্গারু-প্রাণিত” পানীয়ও পরিবেশন শুরু করেছেন।
নর্থ টেক্সাসের মহাসড়কে দেখা পাওয়া ক্যাঙ্গারুটির মালিক কে—তা এখনও স্পষ্ট নয়। টেক্সাসে বিদেশি প্রাণী পালনের নিয়ম তুলনামূলকভাবে শিথিল। আইন অনুযায়ী, এ ধরনের প্রাণী রাখতে হলে অনুমতির প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আলাদা বিধিনিষেধও প্রযোজ্য হতে পারে।
তথ্যসূত্র: এনবিসি ৫