Dec 11, 2025
উত্তর টেক্সাসে মানবপাচার ঠেকাতে ফোর্ট ওয়ার্থে দুই দিনের আন্ডারকভার স্টিং অপারেশন চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে টারান্ট কাউন্টি শেরিফের দপ্তর। অনলাইনে যৌনসেবার বিজ্ঞাপনে সাড়া দেওয়া ক্রেতাদের টার্গেট করেই অভিযানটি পরিচালিত হয়।
Dec 7, 2025
উত্তর টেক্সাসের মুসলিম হাউজিং প্রকল্প ‘দ্য মেডো’র বিরুদ্ধে আবারও আইনি পদক্ষেপ নিয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। প্লানোভিত্তিক এই উন্নয়ন প্রকল্পটি ইপিক (ইপিআইসি) সিটি নামে পরিচিত ছিল। প্যাক্সটনের দাবি, প্রকল্পটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
Nov 28, 2025
থ্যাঙ্কসগিভিং দিনের সকালে কৃতজ্ঞতার পাশাপাশি সমাজে ফিরিয়ে দেওয়ার চর্চা আরও দৃশ্যমান হলো উত্তর টেক্সাসে। হাজারো স্বেচ্ছাসেবী গাড়ি ভরে নিয়ে রওনা দেন থ্যাঙ্কসগিভিং খাবার পৌঁছে দিতে।
Nov 21, 2025
উত্তর টেক্সাসের দুই তরুণ- গ্যাভিন রিভার্স ওয়াইজেনবার্গ (২১) এবং ট্যানার ক্রিস্টোফার থমাসকে (২০) বিদেশের এক দ্বীপে হত্যাকাণ্ড চালিয়ে নারীদের দাসত্বে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
Nov 14, 2025
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে উত্তর টেক্সাসে পরিবহন ব্যবস্থার বড় ধরনের সংস্কার শুরু হয়েছে। বৃহস্পতিবার নর্থ সেন্ট্রাল টেক্সাস কাউন্সিল অব গভর্নমেন্টসের রিজিওনাল ট্রান্সপোর্টেশন কাউন্সিল ট্রলি, ট্রেন এবং জরুরি সেবা ব্যবস্থার উন্নয়নে ১.২ মিলিয়ন ডলারের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
Nov 11, 2025
উত্তর টেক্সাসে এই সপ্তাহেও ফ্লাইটে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পুনরায় সরকার খোলার আলোচনার মধ্যেই মঙ্গলবার ফ্লাইট বাতিলের হার ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এফএএ
Nov 5, 2025
মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হয়েছে উত্তর টেক্সাসের তুলনামুলক কম আগ্রহের এক নির্বাচনে, যেখানে ভোটাররা সম্পত্তি কর, জামিন সংস্কার ও রাজ্য বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে রায় দেন।
Oct 25, 2025
নর্থ টেক্সাসে ঘরোয়া সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
Aug 7, 2025
গাজা উপত্যকায় যুদ্ধজনিত আঘাতে ক্ষতিগ্রস্ত দুই ফিলিস্তিনি শিশু 'জীবনরক্ষাকারী চিকিৎসা' গ্রহণের উদ্দেশ্যে রবিবার উত্তর টেক্সাসে এসে পৌঁছেছে।
Jul 13, 2025
জুলাই সাধারণত বছরের অন্যতম শুষ্ক মাস হলেও এবছর ঘটছে ব্যতিক্রম। এই মাসে প্রায় প্রতিদিনই ডিএফডব্লিউ বিমানবন্দরে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ১.০৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি পুরো মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ০.০২ ইঞ্চি বেশি।
ডালাসের বাংলাদেশি তরুণদের আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘টকঝাল’। গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণ এক সন্ধ্যা থেকে, আর এখন তা হয়ে উঠেছে কমিউনিটির প্রিয় জায়গা, যেখানে মানুষ ফিরে পায় বাংলাদেশের স্বাদ আর আপনত্ব।
প্রবীণদের লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের প্রতারণা ও মানি লন্ডারিং চক্রে টেক্সাসজুড়ে অন্তত ৫৫ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কলিন কাউন্টিতেই ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ মিলিয়ন ডলার।
টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।
ডাউনটাউন ডালাস থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির সিদ্ধান্তের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হতে পারে—খরচের ওই হিসাবের সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তির বরাতে এমন তথ্য জানা গেছে। সাবেক মার্কিন কর্মকর্তা ও গবেষকদের করা এই হিসাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ–সংক্রান্ত পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।