অভিবাসন আদেশের কারণে ডালাস পুলিশের ফান্ড বন্ধের হুমকি গভর্নর অ্যাবটের

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ডালাস শহরের পুলিশ বিভাগের বিরুদ্ধে অভিবাসন নীতির কারণে জননিরাপত্তা তহবিল বন্ধের হুমকি দিয়েছেন।

Apr 18, 2026 - 14:01
অভিবাসন আদেশের কারণে ডালাস পুলিশের ফান্ড বন্ধের হুমকি গভর্নর অ্যাবটের
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ছবি: ডালাস মর্নিং নিউজ

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ডালাস শহরের পুলিশ বিভাগের বিরুদ্ধে অভিবাসন নীতির কারণে জননিরাপত্তা তহবিল বন্ধের হুমকি দিয়েছেন।

গভর্নরের দপ্তর জানিয়েছে, ডালাস পুলিশ বিভাগের কিছু সাধারণ নির্দেশনায় কর্মকর্তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের সঙ্গে সহযোগিতা না করার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার মেয়র এরিক জনসনকে পাঠানো এক চিঠিতে গভর্নরের জননিরাপত্তা দপ্তরের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু ফ্রিডরিখ বলেন, পুলিশের আদেশ ৩১৫ অনুযায়ী কর্মকর্তারা অবৈধ অভিবাসী আটক করতে আইসিই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন বা কারও অভিবাসন অবস্থার তথ্য না- জানাতে পারেন।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তির অভিবাসন অবস্থা যাচাইয়ের জন্য তাকে অতিরিক্ত সময় ধরে আটকে রাখা যাবে না এবং গ্রেপ্তার ব্যক্তির অভিবাসন তথ্য আইসিইকে জানানো বাধ্যতামূলক নয়।

ফ্রিডরিখের দাবি, এসব নীতি ২০২৫ সালে প্রায় কোটি ২১ লাখ ডলারের জননিরাপত্তা অনুদান পেতে ডালাস সিটি ম্যানেজার কিম্বারলি বিজর টলবার্টের দেওয়া অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

চিঠিতে ২৩ এপ্রিলের মধ্যে শহর কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছেএই নির্দেশনা বাতিল বা কার্যকর না করার পদক্ষেপ নেওয়া হবে কিনা। তা না হলে রাজ্যের অনুদান কমিয়ে দেওয়া হতে পারে।

শহর কর্তৃপক্ষ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা রাজ্য ফেডারেল আইন মেনে চলার পাশাপাশি জননিরাপত্তাকে অগ্রাধিকার দেবে। নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অনুদান বন্ধ হলে শহরকে আগের অর্থ ফেরত দিতে হতে পারে এবং বর্তমান নীতি বহাল থাকলে আসন্ন ফিফা বিশ্বকাপ সংক্রান্ত নিরাপত্তা তহবিলও ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে গভর্নরের মুখপাত্র অ্যান্ড্রু মাহালারিস বলেন, অভিবাসন আইন বাস্তবায়নে রাজ্যের সঙ্গে চুক্তি মানতে ব্যর্থ হলে তা জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমেউ অভিবাসন ইস্যুতে শুরু থেকেই আলোচনায়। ২০২৫ সালের অক্টোবরে তিনি আইসিই সঙ্গে কোটি ৫০ লাখ ডলারের একটি চুক্তি প্রত্যাখ্যান করেন, যা স্থানীয় পুলিশকে কিছু ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দিত। পরে সিটি কাউন্সিলও সেই সিদ্ধান্ত সমর্থন করে।

তবে চলতি বছরের জানুয়ারিতে আইসিইর সঙ্গে পুলিশের যোগাযোগের মাত্রা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ