ট্রাভিস কাউন্টিতে বাবা-মা ও ভাইকে খুন, যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ট্রাভিস কাউন্টিতে বাবা-মা ও বড় ভাইকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ২৭ বছর বয়সী জশুয়া ডাহানের বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রাভিস কাউন্টিতে বাবা-মা ও বড় ভাইকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ২৭ বছর বয়সী জশুয়া ডাহানের বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিহতরা হলেন অভিযুক্তের বাবা ৬২ বছর বয়সী আর্মান্ড ডাহান, মা ৬৩ বছর বয়সী জেমি ডাহান এবং বড় ভাই ৩১ বছর বয়সী নোয়া ডাহা। তারা সবাই ফ্লুগারভিল এলাকার বাসিন্দা ছিলেন।
ট্রাভিস কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ৭ মে সকাল সাড় ৮টার দিকে এক আত্মীয় ৯১১-এ কল করে জানান যে, পরিবারের এক সদস্য কাজে না যাওয়ায় তিনি উদ্বিগ্ন। এরপর পুলিশ লেক ফ্লুগারভিলের কাছে সিভোর্নো ড্রাইভের এক বাড়িতে তদন্ত করতে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তাদের সবার শরীরে গুলির চিহ্ন ছিল।
তদন্তের একপর্যায়ে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে তার গাড়ি নরউড পার্ক বুলেভার্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাস্থল থেকে প্রায় ১৭ মাইল দূরে।
কর্তৃপক্ষ জানায়, ইউ.এস. মার্শাল সার্ভিস এবং অস্টিন পুলিশ সোয়াত-এর সহায়তায় সকাল ১১টা ৪৫ মিনিটে সন্দেহভাজনকে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই আটক করা হয়।
রেকর্ড অনুযায়ী, জশুয়া ডাহানের বিরুদ্ধে এর আগেও ট্রাভিস কাউন্টিতে অস্ত্র বহন ও মাদক রাখার অভিযোগ ছিল।
তথ্যসূত্র: ফক্স ৭