রিচার্ডসনের রেস্তোরাঁয় ছুরিকাঘাতে আহত ৪; পুলিশের গুলিতে হামলাকারী নিহত

টেক্সাসের রিচার্ডসনে একটি রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

May 7, 2026 - 21:28
রিচার্ডসনের রেস্তোরাঁয় ছুরিকাঘাতে আহত ৪; পুলিশের গুলিতে হামলাকারী নিহত
ছুরিকাঘাতে ফুসফুস ও হৃদপিণ্ডে আঘাতপ্রাপ্ত একজনের অবস্থা আশঙ্কাজনক। ছবি: এনবিসি ৫

টেক্সাসের রিচার্ডসনে একটি রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

রিচার্ডসন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার রাত প্রায় ১০টার দিকে ইস্ট বাকিংহাম রোডের ২১০০ ব্লকে অবস্থিত গুড ভাইবস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁর বাইরে ছুরি হাতে এক ব্যক্তি কয়েকজনকে হুমকি দিচ্ছেনএমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা।

ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা রেস্তোরাঁর প্রবেশপথের বাইরে ওই ব্যক্তিকে ছুরি হাতে দেখতে পান। সে সময় ভুক্তভোগীরা রেস্তোরাঁর ভেতরে ছিলেন বলে কর্মকর্তাদের জানানো হয়।

সন্দেহভাজনকে বারবার অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি চালান।

ঘটনার পর রেস্তোরাঁর ভেতরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চারজনকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, গুলিবিদ্ধ সন্দেহভাজনকেও হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভুক্তভোগীদের স্বজন বন্ধুদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার শিকার হ্ওয়াদের মধ্যে একজন নারী বারটেন্ডার ছিলেন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসা কয়েকজন গ্রাহকও ছুরিকাঘাতে আহত হন। ঘটনাস্থলে ভাঙা কাচ, গুলির চিহ্ন এবং আহত নারীর নাম লেখা একটি বিয়ার বোতল ওপেনার পড়ে থাকতে দেখা গেছে।

এনবিসি -কে এক ব্যক্তি জানান, তাঁর চাচাতো ভাই আহত নারীকে সাহায্য করতে গিয়ে ফুসফুস হৃদপিণ্ডে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তথ্যসূত্র: এনবিসি