যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ইউপিএসের একটি কার্গো প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক নেতাবৃন্দের উদীয়মান মুখ জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিভিন্ন নিউজ এজন্সি আংশিক ফলাফলের ভিত্তিতে তাকে জয়ী ঘোষণা করেছে।
নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিক শহরের প্রথম মুসলিম ও কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে তরুণ মেয়র নির্বাচিত হয়েছেন।
নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচনের জন্য শহরের ভোটাররা কেন্দ্রগুলোয় রওনা হয়েছেন। মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির এগিয়ে থাকার পূর্বাভাস। আর প্রাক্তন গভর্নর ও স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ঘনিষ্ঠভাবে তার পেছনে।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে শহরটিতে ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষ নভেম্বরের খাদ্য সহায়তা (স্ন্যাপ) সুবিধা না পেয়ে বিপাকে, আর সেই সংকট নিরসনে আদালতের চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ ধরনের পরীক্ষা চালানোর প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক টেসলা ছাড়তে পারেন, যদি না তাঁকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন–ভাতা প্যাকেজ দেওয়া হয়। টেসলার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন ডেনহম এমন সতর্কবার্তা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সংবিধান বাধা দিলেও তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করছেন না। সোমবার এয়ার ফোর্স ওয়ানে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।
বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানে নজরদারি জোরদারে নতুন নীতিমালা চালু করছে যুক্তরাষ্ট্র। আগামী ২৬ ডিসেম্বর থেকে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সব বিদেশির মুখের ছবি তুলতে বাধ্য করা হবে।
সেপ্টেম্বর মানে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়েও কম হওয়ায় আগামী সপ্তাহে সুদের হার কমানোর পথে এগোচ্ছে ফেডারেল রিজার্ভ (ফেড)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়াই করার ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট আসবেন, এবং সম্ভবত সেই নারী তিনি নিজেই হতে পারেন।
মার্কিন সরকার অচলাবস্থার (শাটডাউন) মধ্যে সেনাদের বেতন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ‘বন্ধু’ ১৩০ মিলিয়ন ডলার দান করেছেন বলে জানিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল শুক্রবার জানান, এই অর্থ তারা ‘সাধারণ উপহার গ্রহণ নীতির আওতায়’ গ্রহণ করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, র্যাপার ও সংগীত শিল্পপতি শন ‘ডিডি’ কম্বসকে ক্ষমা বা সাজা মওকুফের কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।
মার্কিন শিক্ষকদের ইউনিয়নের মামলার পর ট্রাম্প প্রশাসন প্রায় ২৫ লাখ ঋণগ্রহীতার জন্য ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা চলতে থাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ খাদ্য সহায়তা কর্মসূচি আগামী মাসে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১১ বারের মতো প্রতিনিধি পরিষদে পাস হওয়া সরকারি অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। ৫০–৪৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে রোববার পোস্ট দিয়ে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আর দেশটিকে কোনো ধরনের সহায়তা বা ভর্তুকি দেবে না।
ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির (ওএসইউ) এক আবাসিক ভবনের বাইরে গুলিবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
শিকাগোর শহরতলি হ্যানোভার পার্ক থেকে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। বৃহস্পতিবার সকালে আটক হওয়া কর্মকর্তা রাডুলে বোজোভিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্টেনেগ্রো থেকে এসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেলের শাস্তি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সান্টোস আগে জালিয়াতি ও মিথ্যা পরিচয় দেওয়ার মামলায় দোষ স্বীকার করার পর সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করতে যাচ্ছিলেন।
গত মৌসুমে রেকর্ডসংখ্যক মানুষকে আক্রান্ত করা ফ্লু এবারও ভয় ধরাচ্ছে চিকিৎসকদের। ভাইরাসের ধরন প্রায় আগের মতো থাকায় বিশেষজ্ঞরা নতুন জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন।
টেক্সাসে আগামী ৪ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে ভোটাররা রাজ্যের সংবিধান সংশোধনের ১৭টি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগাম ভোট শুরু হবে ২০ অক্টোবর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এই আধুনিক যুগেও হাতে লেখা নম্বর প্লেট। সেটিও আবার কিনা মার্কিন মুলুকে! ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা মার্সেডেতে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। হাতে লেখা নম্বর প্লেটের জন্য আটকেছেন এক চালককে।
গাজা থেকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানে ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিতে যাচ্ছে ইসরায়েল।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার জয়ের পর তা উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
শাটডাউন তথা সরকারি অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ট্রাম্প প্রশাসনের শিক্ষা-সংক্রান্ত প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে। তারাই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি অর্থায়নের বিনিময়ে প্রশাসনের নীতি বাস্তবায়নের প্রস্তাব ফিরিয়ে দিল।
এনএফএল ক্লাব ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্সের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন ডালাস কাউন্টির এক বিচারক। এর ফলে আগামী বছর মামলাটির বিচার শুরু হবে।
শিশু নির্যাতনের কথা স্বীকার করেছেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের খ্যাতনামা খ্রিষ্টান ধর্মযাজক ও গেটওয়ে চার্চের প্রতিষ্ঠাতা রবার্ট মরিস। ৪০ বছর আগে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে আনা হয়েছিল তার বিরুদ্ধে।