ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবিনিময়ের পর অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাঙ্কসগিভিং রাতে দীর্ঘ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন-‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন এবং যুক্তরাষ্ট্রে থাকা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ লোকজনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দেবেন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে আসা সব অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং প্রটোকল পুনর্বিবেচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস।
ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালকে। এফবিআই জানায়, পশ্চিম ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ দুই গার্ড সদস্যের অবস্থা এখনো সংকটাপন্ন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’–এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট শিক্ষার ঋণব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রশাসন। নতুন প্রস্তাবে নার্সিং, ফিজিক্যাল থেরাপি, শিক্ষা, আর্কিটেকচারসহ বহু বিষয়ে অধ্যয়নকে ‘প্রফেশনাল ডিগ্রি’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এসব বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য ফেডারেল স্টুডেন্ট লোন সীমা কমে যেতে পারে।
ট্রাম্প প্রশাসনের চাপের মুখে করা দুই আলোচিত মামলায় বড় ধাক্কা খেলো হোয়াইট হাউস। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা সোমবার খারিজ করে দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক ক্যামেরন ম্যাকগোয়ান কারি।
দশকজুড়ে বেড়ে চলা অভিবাসীর সংখ্যা এবার কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে রেকর্ড ৫৩.৩ মিলিয়ন অভিবাসী থাকলেও এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে মোট সংখ্যা এক মিলিয়নের বেশি কমেছে। ১৯৬০ সালের পর অভিবাসীর সংখ্যা কমার এটাই প্রথম ঘটনা।
রিয়েল আইডি বা পাসপোর্ট ছাড়া ভ্রমণকারীদের পরিচয় নিশ্চিত করতে ১৮ ডলার ফি নেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত খসড়া নিয়মে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের নতুন ভর্তিতে বড় ধস নেমেছে। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) তথ্যানুসারে, চলতি শিক্ষাবর্ষে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার ১৭% কমেছে, যা কোভিড-১৯ মহামারি বাদে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস।
জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের প্রতি সমর্থন জানাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তার পূর্বের অবস্থানের পুরোপুরি উল্টো। আগে তিনি রিপাবলিকানদের এ ইস্যুতে ‘ফাঁদে পা না দিতে’ সতর্ক করেছিলেন।
মায়ামির মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কিনোনেসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে আলোচনার ঝড় উঠেছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই প্রসিকিউটর সাবেক ওবামা প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিস্তৃত তদন্ত শুরু করেছেন—যা নিয়ে ক্ষোভ, উদ্বেগ ও অস্বস্তি বাড়ছে দক্ষিণ ফ্লোরিডার আইনপ্রয়োগকারী মহলে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তগুলো এত দ্রুত ও এতবার বদলেছে যে আমেরিকান ক্রেতাদের জন্য কোন পণ্যে কর আছে, কোনটায় নেই—তা বোঝা কঠিন হয়ে গেছে। ব্রাজিল, চীন, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক; কোথাও ৫০%, কোথাও ১০%, আবার কোথাও ব্যতিক্রম। গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কপার—সব সেক্টরেই লেগেছে এই করের ধাক্কা।
যুক্তরাষ্ট্রজুড়ে স্টারবাকস কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কটের ডাক দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ক্ষমা চাইলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারেন।
এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু খাতে বিদেশ থেকে মেধাবী জনবল আনা এখন জরুরি হয়ে পড়েছে।
৪৩ দিন পর অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন, যা সরকারি কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ সীমিত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন অভিবাসন নীতির খসড়া অনুযায়ী, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রাম আংশিকভাবে কিংবা পুরোপুরি বাতিল হতে পারে।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপ বাড়তেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণের কথা জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪৩ দিন ধরে চলা সরকারি শাটডাউন অবসানের পথে। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলের ওপর ভোট হবে। শাটডাউনের কারণে লাখো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন, খাদ্য সহায়তা বিলম্বিত হয়েছে এবং আংশিকভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে এই তরুণ মুসলিম রাজনীতিকের জয় এখন সবার আলোচনায়। কিন্তু পর্দার আড়ালে থেকে এই বিজয়ের রূপরেখা এঁকেছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী-জারা রহিম।
মার্কিন সরকারের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় বিল পাস করেছে সিনেট। সোমবার (১০ নভেম্বর) ৬০–৪০ ভোটে পাস হওয়া এ প্রস্তাবে সরকারের অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের অবস্থান নির্ণয়ে ‘বাউন্টি হান্টার’ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। দ্য ইন্টারসেপ্ট-এর হাতে আসা নথি অনুযায়ী, এর জন্য আগ্রহী পক্ষগুলোকে প্রস্তাবও দিতে বলেছে।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা রহিমকে নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় এই দল মামদানির প্রশাসনকে নির্দেশনা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার করে।
টানা ৪০ দিনের শাটডাউন বা সরকারি অচলাবস্থা অবসানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সিনেটে রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি তহবিল বিলের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।
ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে বিপর্যয় দেখা দিয়েছে। এয়ারলাইনগুলোকে চলতি সপ্তাহে ফ্লাইট চলাচল কমানোর নির্দেশ দেওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্রগামী, যুক্তরাষ্ট্র থেকে এবং অভ্যন্তরীণ রুটের ১ হাজার ৪০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর বিলম্বিত হয়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট।
ছুটির মৌসুমে কফিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে স্টারবাকস। ব্যাপক চাহিদার তুলনায় কাপের যোগান নগণ্য ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দুঃখপ্রকাশও করেছে তারা।
সরকারি অচলাবস্থা তথা শাটডাউনের প্রভাবে শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। অচলাবস্থার মধ্যে এদিনই নতুন নির্দেশনায় বিমান চলাচল ৪ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মার্কিন ভিসা আবেদনকারীদের মধ্যে ডায়াবেটিস, স্থূলতা বা হৃদ্রোগে আক্রান্তদের আবেদন বাতিল হতে পারে—এমন নতুন নির্দেশনা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
কেন্টাকির লুইসভিলে ইউপিএসের কার্গো প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ৯ জনের খোঁজ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রিকুকড পাস্তা মিলের কারণে লিস্টেরিয়া সংক্রমণে ছয়জনের মৃত্যু হয়েছে। একই কারণে আরও ২৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। এই তথ্য জানিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।