স্টারবাকস বয়কটের ডাক জোহরান মামদানির

যুক্তরাষ্ট্রজুড়ে স্টারবাকস কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কটের ডাক দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

Nov 16, 2025 - 09:27
স্টারবাকস বয়কটের ডাক জোহরান মামদানির
স্টারবাকস কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কটের ডাক দিয়েছেন জোহরান মামদানি। ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রজুড়ে স্টারবাকস কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কটের ডাক দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

গত বৃহস্পতিবার বিভিন্ন শহরে বারিস্তাদের ধর্মঘট শুরুর পর এক্সে দেওয়া পোস্টে তিনি জানানধর্মঘট চলাকালে তিনি স্টারবাকস থেকে কোনো কফি কিনবেন না এবং সবাইকে না কেনার আহ্বান জানান।

মামদানি লিখেছেন, স্টারবাকস কর্মীরা অন্যায় শ্রমনীতি ন্যায্য চুক্তির দাবিতে ধর্মঘটে নেমেছেন। শ্রমিকেরা যখন ধর্মঘটে, তিনিও স্টারবাকস কিনব না।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেডের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনকে প্রতিষ্ঠানের ইতিহাসে সম্ভাব্য সবচেয়ে বড় দীর্ঘতম অন্যায় শ্রমচর্চাবিরোধী ধর্মঘট হিসেবে দেখা হচ্ছে। সংগঠনের দাবি, কোম্পানির বিরুদ্ধে ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড ইতিমধ্যে ৪০০এর বেশি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ পেয়েছে।

কাপ রেবেলিয়ন’ নামের আন্দোলনটি শুরু হয়েছে স্টারবাকসের ব্যস্ততম দিনরেড কাপ ডে’-তেই, যেদিন গ্রাহকদের দেওয়া হয় ফ্রি রিইউজেবল কাপ। নিউইয়র্ক, ডালাস, সিয়াটল, ওহাইও, মিনিয়াপোলিস ফিলাডেলফিয়াসহ ২৫টিরও বেশি শহরের কর্মীরা এতে যোগ দিয়েছেন।

বারিস্তাদের এই ধর্মঘটে মামদানির প্রকাশ্য সমর্থন আলোচনা তৈরি করেছে। নিউইয়র্কে ফ্রি বাসযাত্রা চাইল্ড কেয়ার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির পর কর্মীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়েও তার অবস্থানকে অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

তথ্যসূত্র: ফক্স ফোর