আরকানসাসের টিকিটে মিলল ১.৮১৭ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট

ক্রিসমাস ইভের পাওয়ারবল ড্র’য়ে ইতিহাস গড়ল আরকানসাসে বিক্রি হওয়া একটি লটারি টিকিট। ওই একক টিকিটই জিতে নিয়েছে ১.৮১৭ বিলিয়ন ডলারের বিশাল জ্যাকপট—যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম এবং ২০২৫ সালের সবচেয়ে বড় পাওয়ারবল পুরস্কার।

Dec 28, 2025 - 00:04
আরকানসাসের টিকিটে মিলল ১.৮১৭ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এট দ্বিতীয় বৃহত্তম পাওয়ারবল পুরস্কার। ছবি: সিবিএস

ক্রিসমাস ইভের পাওয়ারবল ড্র’য়ে ইতিহাস গড়ল আরকানসাসে বিক্রি হওয়া একটি লটারি টিকিট। ওই একক টিকিটই জিতে নিয়েছে .৮১৭ বিলিয়ন ডলারের বিশাল জ্যাকপটযা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম এবং ২০২৫ সালের সবচেয়ে বড় পাওয়ারবল পুরস্কার।

পাওয়ারবল কর্তৃপক্ষ জানায়, ২৪ ডিসেম্বর ড্র- ছয়টি সংখ্যাই মিলে যায় ওই টিকিটের সঙ্গে। এর আগে ২০১০ সালে একবারই আরকানসাসে বিক্রি হওয়া টিকিটে জ্যাকপট জিতেছিল পাওয়ারবল।

শীর্ষ পুরস্কারের পাশাপাশি ১১৪টি টিকিট ৫০ হাজার ডলার এবং ৩১টি টিকিট লাখ ডলার করে জিতেছে। আরও আটটি টিকিট পাঁচটি সাদা বল মিলিয়ে ১০ লাখ ডলারের পুরস্কার পেয়েছেযেগুলো বিক্রি হয়েছে ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, মিশিগান, নিউইয়র্ক (দুটি), ওহাইও পেনসিলভানিয়ায়। ক্যালিফোর্নিয়ায় পুরস্কারের অঙ্ক বিক্রয় বিজয়ীর সংখ্যার ওপর নির্ভর করে।

ক্রিসমাস ইভের বিজয়ী সংখ্যাগুলো ছিল , ২৫, ৩১, ৫২ ৫৯; পাওয়ারবল ১৯ এবং পাওয়ার প্লে মাল্টিপ্লায়ার ছিল ২।

এখনো জানা যায়নি টিকিটটি এককভাবে কেনা হয়েছিল নাকি একাধিক ব্যক্তির পুলের অংশ ছিল। টানা তিন মাস জ্যাকপট না ওঠায় এই অঙ্ক ফুলে ওঠে। এর আগে সেপ্টেম্বর মিসৌরি টেক্সাসে বিক্রি হওয়া টিকিটে .৭৮৭ বিলিয়ন ডলার জিতেছিল।

পরবর্তী পাওয়ারবল ড্র হবে ২৭ ডিসেম্বর, সম্ভাব্য জ্যাকপট ২০ মিলিয়ন ডলার।

তথ্যসূত্র: ফক্স ফোর