‘বেয়ারিস্টা’ কাপের জন্য লম্বা লাইন, মারামারি: স্টারবাকসের দুঃখপ্রকাশ
ছুটির মৌসুমে কফিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে স্টারবাকস। ব্যাপক চাহিদার তুলনায় কাপের যোগান নগণ্য ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দুঃখপ্রকাশও করেছে তারা।
ছুটির মৌসুমে কফিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে স্টারবাকস। ব্যাপক চাহিদার তুলনায় কাপের যোগান নগণ্য ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দুঃখপ্রকাশও করেছে তারা।
স্টারবাকসের নতুন সীমিত সংস্করণের ‘বেয়ারিস্টা কাপ’ বাজারে আসতেই এটি পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে মানুষ। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে কাপ নিয়ে কাড়াকাড়ি এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে। কাপটির খুচরা মূল্য ৩০ ডলার রাখা হলে্ও পুনর্বিক্রিতে কোথাও কোথাও এটির দাম উঠেছে ৫০০ ডলার!
এই কাপের কেন এত চাহিদা? ‘বিয়ারিস্টা’ হলো কাঁচের এক কাপ, হানি ভালুকের আকৃতিতে তৈরি। এর ওপরে আছে সিলিকনের স্টারবাকস ব্র্যান্ডেড টুপি, যা সবুজ-সাদা ডোরা-মোড়া স্ট্র দিয়ে সজ্জিত। ঠান্ডা পানীয় রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
স্টারবাকসের ২০২৫ সালের ছুটির মেনুর সঙ্গে গত বৃহস্পতিবার কাপটি উন্মোচন করা হয়। মেনুতে রাখা হয়েছে কারামেল ব্রুলে লাটে, পেপারমিন্ট মোচা, আইসড সুগার কুকি লাটে পানীয়।
নতুন কাপ প্রকাশ্যে আনার পর এর গগনচুম্বী চাহিদা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতারা অভিযোগ করেন, অনেক দোকানে কাপের মজুদ ছিল খুবই সীমিত, কোথাও আবার কর্মচারীরাই আগেভাগে কিনে নিয়েছেন। কেউ কেউ রাত ২টা থেকে ঠান্ডায় লাইনে দাঁড়িয়ে থেকেও পাননি কাঙ্ক্ষিত কাপটি। এক ক্রেতা ক্ষোভে বলেন, ‘তিন সপ্তাহ ধরে প্রচারণা চালিয়ে প্রতিটি স্টোরে মাত্র দুই-তিনটা কাপ রাখলেন—এ কেমন ব্যবসা?’
চাহিদা অনুযায়ী যোগান দিতে না পারায় ‘বেয়ারিস্টা’ কাপ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছে স্টারবাকস। এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মৌসুমে অন্য যেকোনো পণ্যের তুলনায় বেশি সংখ্যক বেয়ারিস্টা কাপ পাঠানো হয়েছিল, কিন্তু চাহিদা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এতে যারা হতাশ হয়েছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
তথ্যসূত্র: ইয়াহু নিউজ