প্রচারের প্রথম পাঁচ দিনে ২০ সহিংসতা, বাড়ছে নির্বাচনি উত্তেজনা

আসন্ন সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ঢাকাসহ সারা দেশে ততই বাড়ছে নির্বাচনি সহিংসতা। গত ২২ জানুয়ারি প্রচার শুরু হওয়ার পর সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ২০টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই বিএনপি এবং জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের মধ্যে। শুধু সোমবারই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে পাঁচটি সহিংসতার খবর পাওয়া গেছে।

Jan 26, 2026 - 15:57
প্রচারের প্রথম পাঁচ দিনে ২০ সহিংসতা, বাড়ছে নির্বাচনি উত্তেজনা

আসন্ন সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ঢাকাসহ সারা দেশে ততই বাড়ছে নির্বাচনি সহিংসতা। গত ২২ জানুয়ারি প্রচার শুরু হওয়ার পর সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ২০টি হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই বিএনপি এবং জামায়াত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের মধ্যে। শুধু সোমবারই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে পাঁচটি সহিংসতার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলামের গণসংযোগে বিএনপি সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। আরিফুল ইসলাম দাবি করেন, এটি ছিল পরিকল্পিত হামলা। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযুক্ত নেতাকে শোকজ করার কথা জানিয়ে সহাবস্থানের অঙ্গীকার করেন।

এদিন টাঙ্গাইল- আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় যাওয়া নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে। এর আগে রোববার যশোর- চুয়াডাঙ্গা- আসনেও জামায়াতের নারী কর্মীদের হেনস্তা সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। নাটোর- আসনেও নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির জনসভায় নিজ দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। মেহেরপুরেও নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে।

সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতারা নির্বাচন কমিশনের ভূমিকার দিকে তাকিয়ে থাকার কথা জানান। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সহিংসতার সব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: টিবিএস