বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Jan 20, 2026 - 14:40
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি: পিটিআই

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত।

ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, এটি একটি পূর্বসতর্কতামূলক ব্যবস্থা। তবে কূটনীতিকদের পরিবারের সদস্যরা ফিরলেও বাংলাদেশে ভারতের হাইকমিশন সহকারী হাইকমিশনগুলোপূর্ণ সক্ষমতায়কাজ চালিয়ে যাবে বলে দ্য হিন্দুকে জানিয়েছেন ভারতীয় কূটনীতিকরা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সিলেটে সহকারী হাইকমিশন রয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে সবগুলো মিশনের ক্ষেত্রেই বাংলাদেশকে কূটনীতিকদের জন্যননফ্যামিলিপোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

তথ্যসূত্র: পিটিআই