ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াতের
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর সমাবেশে এ ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনী সমাবেশে জামায়াতে আমির বলেন, ফ্যাসিবাদের কোনো রূপই দেশে মেনে নেওয়া হবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম শক্তির সঙ্গেই জামায়াত থাকবে।
শফিকুর রহমান বলেন, সমাজে বৈষম্য ও দুর্নীতির মূল কারণ ইনসাফের অভাব। ন্যায়বিচার থাকলে লুটেরা ও দুর্নীতিবাজরা দেশ থেকে অর্থ পাচার করতে পারত না। নির্বাচনে জয়ী হলে মিরপুরের খাল-ড্রেনেজ আধুনিকায়ন, সড়ক ও আলোকসজ্জা মেরামত, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়া, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন এবং মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তিনি। পাশাপাশি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ প্রতিশ্রুতির সমালোচনা করেন এবং ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার প্রশ্ন তোলেন। সভায় বিভিন্ন আসনে জামায়াত ও জোট প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়।
ডালাস বার্তা প্রতিবেদক