শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং সংবাদ সংগ্রহে থাকা দুই সাংবাদিক আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডালাস বার্তা প্রতিবেদক