অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন বা নোটিশ ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন বা নোটিশ ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।
শনিবার তিনি জানান, আটজন প্রকৌশলী ও একজন অর্থ কর্মকর্তা সকালে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের হঠাৎ চলে যাওয়ার বিষয়টি জানা যায়। এ বিষয়ে কর্তৃপক্ষকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
আনোয়ারুল আজিম বলেন, কর্মকর্তারা চলে গেলেও বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। স্থানীয় প্রকৌশলীরা সম্পূর্ণ প্রশিক্ষিত ও সক্ষম হওয়ায় কেন্দ্র পরিচালনায় কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা নেই।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তাদের এই আকস্মিক প্রস্থানের কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) রামপাল বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে। এটি ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) যৌথ উদ্যোগ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার