টেক্সাসের আরলিংটনে একট স্ট্রিপ ক্লাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসব্যাপী মানব পাচার তদন্তের অংশ হিসেবেই ওই অভিযান চালানো হয়
ডালাসের দুই বড় স্পোর্টস দল মাভেরিকস ও স্টারস একে অপরের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হচ্ছে। আমেরিকান এয়ারলাইনস সেন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বাস্কেটবল দল ডালাস ম্যাভেরিকস আইস হকি দল ডালাস স্টারসের বিরুদ্ধে মামলা করেছে।
ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং ফুড স্ট্যাম্প (স্ন্যাপ) সুবিধা স্থগিত থাকায় বিপাকে পড়া নর্থ টেক্সাসের বাসিন্দাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেস্টুরেন্ট মালিকেরা। কয়েকটি স্থানীয় রেস্টুরেন্ট শিশুদের জন্য বিনা মূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছে।
শিশুর মস্তিষ্কের বিকাশে ঝুঁকি গোপন করার অভিযোগে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
ডালাস আইএসডির উড্রো উইলসন হাই স্কুলের প্রিন্সিপাল চন্দ্র হুপার-বারনেটকে সাময়িকভাবে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র কালো শিক্ষার্থীদের নিয়ে তিনি অ্যাসেম্বলি করেছিলেন।
ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবন ‘ব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ও ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।
উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস ও সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।
নর্থ টেক্সাসে ঘরোয়া সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।
ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন ও সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
টেক্সাসের ম্যাককিনিতে ভয়াবহ দুর্ঘটনায় ওভারপাস থেকে ঝুলে পড়া একটি টো ট্রাকের চালককে উদ্ধার করেছে জরুরি কর্মীরা।
ডালাসের ১৩০০৫ গ্রিনভিল অ্যাভিনিউতে রেস্টল্যান্ড ফিউনারাল হোমের বাইরে দাফনের ভল্ট ধসে পড়ে এক শ্রমিককে চাপা দেয়। ডালাস ফায়ার রেসকিউ সোমবার নিশ্চিত করেছে, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টেক্সাসের আলভারাডোতে এক শিক্ষিকা খুন হয়েছেন। তার স্বামীকে দক্ষিণ-পূর্ব টেক্সাসের গ্রাইমস কাউন্টি থেকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
টেক্সাসের ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা হিনোজোসা বুধবার গভর্নরের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। হোমটাউন ব্রাউনসভিলে সমর্থকদের সঙ্গে র্যালি করে প্রচারণাও শুরু করেছেন তিনি।
আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হবে স্থানীয় নির্বাচন। সোমবার (২০ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত; সন্ধ্যা ৭টার মধ্যে লাইনে থাকলে ভোট দিতে পারবেন।
টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ডালাসের হোয়াইট রক এলাকায় রোববার ভোরে এক আরভিতে (রেক্রিয়েশনাল ভেহিকল) আগুন লেগে এক বৃদ্ধা ও তার কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইস্টউড ড্রাইভের ১০৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।
ডালাসের মুসলিম নেতা মারওয়ান মারুফের বিরুদ্ধে ফেডারেল সরকার নতুন নাগরিক মামলা করেছে, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এতে তার জামিনে মুক্তির লড়াই আরও জটিল হয়ে উঠেছে।
ডালাসসহ উত্তর টেক্সাসজুড়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ নামলেন রাস্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে শনিবারের এই বিক্ষোভে শ্লোগান ওঠে ‘নো কিংস’, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা ও স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
টেক্সাসের মেব্যাঙ্কে তিনজনকে গুলি করে হত্যার পর পালানোর সময় এক ব্যক্তি এনিস শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর বাকি’স-এ গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এতে এক পথচারী আহত হন, আর হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।
আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।
ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল ১৮-চাকার লম্বা এক ট্রাক। আগুনের শিখা উঠে পড়ল প্রায় ২০ ফুট ওপরে। আশেপাশেও ছড়িয়ে পড়ল আগুন। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় আই-২০ মহাসড়কের পশ্চিমমুখী সব লেন।
ডালাসে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই সন্দেহভাজনকে হিউস্টন কাছাকাছি অবস্থান থেকে গ্রেপ্তার করেছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সদস্যরা। তাঁদের ডালাস কাউন্টি জেলে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
টেক্সাসের করসিকানা শহরে প্রায় দুই দশকের পুরনো জনপ্রিয় রেস্তোরাঁ নাপোলিস বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় রেস্তোরাঁর ওপরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
টেক্সাসের আনা শহরের হেনড্রিকস এলিমেন্টারি স্কুলে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় শিক্ষিকা মিকায়েলা বেথ প্রিস্টকে বরখাস্তের পর আটক করা হয়েছে।