Dallas Updates

উত্তর টেক্সাসে ৭ হাজারের বেশি থ্যাঙ্কসগিভিং মিল পৌঁছে দিয়েছে মিশন আর্লিংটন

থ্যাঙ্কসগিভিং দিনের সকালে কৃতজ্ঞতার পাশাপাশি সমাজে ফিরিয়ে দেওয়ার চর্চা আরও দৃশ্যমান হলো উত্তর টেক্সাসে। হাজারো স্বেচ্ছাসেবী গাড়ি ভরে নিয়ে রওনা দেন থ্যাঙ্কসগিভিং খাবার পৌঁছে দিতে।

ডাউনটাউন ডালাসে ভূগর্ভস্থ গ্যাস লিক নিয়ন্ত্রণে, স্বাভাবিক চলাচল শুরু

ডাউনটাউন ডালাসের ওয়েস্ট এন্ড এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শনাক্ত হওয়া একটি ভূগর্ভস্থ গ্যাস লিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ডালাস ফায়ার-রেসকিউ। সব ডার্ট বাস ও ট্রেন স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

নর্থ টেক্সাসে টর্নেডো ওয়াচ, ডালাসে ভারি বৃষ্টিতে সড়কে ধীর গতি

নর্থ টেক্সাসের দক্ষিণ–পূর্বাঞ্চলের কিছু কাউন্টিতে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টর্নেডো ওয়াচ জারি রয়েছে। ভোর থেকে শুরু হওয়া বজ্রঝড়ের কারণে মেট্রোপ্লেক্সের কয়েকটি শহরে ইতোমধ্যে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে।

মেসকুইটে ডোরড্যাশ ড্রাইভারকে গুলির ঘটনায় কিশোর আটক

মেসকুইটে ডোরড্যাশ অর্ডার ডেলিভারির সময় ড্রাইভার ম্যানুয়েল গনসালেসের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রায় এক মাস পর ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে লেডাভিওন সোকওয়েল নামের ওই কিশোরকে ঘটনাস্থল থেকে প্রায় চার মাইল দূরে আটক করা হয়।

ডাউনটাউন ডালাসে গোলাগুলি, দুজনের মৃত্যু

Nov 25, 2025

ডাউনটাউন ডালাসে গোলাগুলি, দুজনের মৃত্যু

ডাউনটাউন ডালাসের কমার্স স্ট্রিটে সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। ডালাস পুলিশ বলছে, এক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে পাওয়ার পর ঘটনাস্থলে থাকা একজন সশস্ত্র ব্যক্তিকে কর্মকর্তারা গুলি করে হত্যা করেন।

টেক্সাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা এবং জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন

Nov 25, 2025

টেক্সাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা এবং জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সম্প্রতি স্থানীয় ডিমাসিস রেস্টুরেন্টে হয়ে গেল আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন।

টেক্সাসের ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’: আকস্মিক বন্যার স্থায়ী ঝুঁকি

Nov 22, 2025

টেক্সাসের ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’: আকস্মিক বন্যার স্থায়ী ঝুঁকি

খরা এবং শুষ্কতার জন্য একটা পরিচিতি আছে টেক্সাসের। তবে নর্থ আমেরিকার সবচেয়ে বন্যাপ্রবণ এলাকাগুলোরও একটির অবস্থানও এখানে। ডালাস–ফোর্ট ওর্থ থেকে অস্টিন ও সান অ্যান্তোনিও হয়ে দক্ষিণ-পশ্চিমের ডেল রিও পর্যন্ত বিস্তৃতি এই অঞ্চলকে ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

বিক্রি হয়ে যাচ্ছে ডালাসের পরিচিত হোটেল, দাম ধরা হয়েছে ৫৫ মিলিয়ন ডলার

Nov 22, 2025

বিক্রি হয়ে যাচ্ছে ডালাসের পরিচিত হোটেল, দাম ধরা হয়েছে ৫৫ মিলিয়ন ডলার

ডালাসের ডাউনটাউনে অবস্থিত ক্রাউন প্লাজা ডালাস ডাউনটাউন হোটেল বিক্রি করা হবে। ১০১৫ এলম স্ট্রিটে অবস্থিত এই হোটেলের প্রায় ৩০০টি কক্ষ এবং ৩০,০০০ বর্গফুট ইভেন্ট স্পেস রয়েছে।

টিআরই দুর্ঘটনায় শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ প্রত্যাহার চায় পরিবার

Nov 22, 2025

টিআরই দুর্ঘটনায় শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ প্রত্যাহার চায় পরিবার

টারান্ট কাউন্টিতে ট্রেন–কার সংঘর্ষে পাঁচ বছরের এমিলিও মার্টিনেজের মৃত্যুর পর তার মামা ফ্যাবিয়ান রিওহাসের বিরুদ্ধে ম্যানস্লটার অভিযোগ গঠন করা হয়েছে। তবে মার্টিনেজের পরিবার অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ডালাস মোটেলে খুন: অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইছে না প্রসিকিউশন

Nov 22, 2025

ডালাস মোটেলে খুন: অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইছে না প্রসিকিউশন

ডালাস কাউন্টি প্রসিকিউটররা জানিয়েছে, সহকর্মীর শিরশ্ছেদের অভিযোগে গ্রেপ্তার ইয়োরডানিস কাবোস-মার্টিনেজের বিরুদ্ধে তারা মৃত্যুদণ্ড চাইবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্র্যাঙ্ক ক্রাউলি কোর্টহাউসে তার প্রথম হাজিরায় এ তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ।

ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত উত্তর টেক্সাসের দুই তরুণ

Nov 21, 2025

ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত উত্তর টেক্সাসের দুই তরুণ

উত্তর টেক্সাসের দুই তরুণ- গ্যাভিন রিভার্স ওয়াইজেনবার্গ (২১) এবং ট্যানার ক্রিস্টোফার থমাসকে (২০) বিদেশের এক দ্বীপে হত্যাকাণ্ড চালিয়ে নারীদের দাসত্বে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ডালাসে বিশ্বকাপ ২০২৬ প্রস্তুতি: ফেয়ার পার্কে চালু হলো স্বেচ্ছাসেবক কেন্দ্র

Nov 20, 2025

ডালাসে বিশ্বকাপ ২০২৬ প্রস্তুতি: ফেয়ার পার্কে চালু হলো স্বেচ্ছাসেবক কেন্দ্র

ফেয়ার পার্কে ফিফা বিশ্বকাপ ২০২৬ স্বেচ্ছাসেবক কেন্দ্র উদ্বোধন করেছে ডালাস সিটি। ন্যুট্রিশন অ্যান্ড ফাইবার প্যাভিলিয়নে স্থাপিত ২৫ হাজার বর্গফুটের এই কেন্দ্রটি বিশ্বকাপ ঘিরে শহরের প্রস্তুতিতে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখানেই প্রশিক্ষণ নেবে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক, যারা টুর্নামেন্টের বিভিন্ন দায়িত্বে কাজ করবে।

ডালাসে উচ্ছেদ সংকট চরমে, মাসে ৪ হাজারেরও বেশি মামলা

Nov 20, 2025

ডালাসে উচ্ছেদ সংকট চরমে, মাসে ৪ হাজারেরও বেশি মামলা

ডালাস কাউন্টিতে প্রতিমাসে গড়ে চার হাজারেরও বেশি উচ্ছেদ মামলা হচ্ছে। এসব মামলার অন্তত অর্ধেক ভুক্তভোগীই শিশুসন্তানসহ পরিবার, আর প্রায় এক-তৃতীয়াংশ সিঙ্গেল মায়েরা। নতুন এক বিশ্লেষণে এমনই তথ্য বেরিয়ে এসেছে।

ডালাসে ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চায় ক্যাসিনো জায়ান্ট স্যান্ডস

Nov 20, 2025

ডালাসে ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চায় ক্যাসিনো জায়ান্ট স্যান্ডস

ডালাসে মাল্টি–বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চাইছে লাস ভেগাস স্যান্ডস। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডসের মতোই হোটেল, ক্যাসিনো, কনভেনশন সেন্টার ও বৃহৎ বিনোদন সুবিধা নিয়ে এই প্রকল্প তারা দাঁড় করাতে চায় টেক্সাসে।

ফেডারেল হস্তক্ষেপে থেমে গেল টেক্সাসের নতুন কংগ্রেশনাল ম্যাপ

Nov 20, 2025

ফেডারেল হস্তক্ষেপে থেমে গেল টেক্সাসের নতুন কংগ্রেশনাল ম্যাপ

টেক্সাসের নতুন কংগ্রেশনাল মানচিত্র আটকে দিল ফেডারেল আদালত। মঙ্গলবার তিন বিচারকের প্যানেল প্রাথমিক স্থগিতাদেশ জারি করেছেন। এই রায় বহাল থাকলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন হবে ২০২১ সালের পুরোনো জেলার সীমানা অনুযায়ীই।

ট্রমা কাটাতে ‘হেভেনস ২৭’-এর পরিবারগুলোর নতুন থেরাপির খোঁজ

Nov 19, 2025

ট্রমা কাটাতে ‘হেভেনস ২৭’-এর পরিবারগুলোর নতুন থেরাপির খোঁজ

থ্যাঙ্কসগিভিং ক্রিসমাসের উৎসব ঘনিয়ে আসছে। তাই এখন ঘর-বাড়ি পরিষ্কার করা, কেনা-কাটা, খাবার-দাবার তৈরি-আনন্দমুখর ছুটির প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু সময়টা দুঃস্মৃতি নিয়ে ফিরে আসে ওই ২৭ কিশোরির পরিবারের কাছে, যারা এই গ্রীষ্মে কার কাউন্টির ক্যাম্প মিস্টিকে বন্যায় অকালে প্রাণ হারিয়েছেন।

পথচারী-চালকদের জন্য টেক্সাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ডালাস

Nov 19, 2025

পথচারী-চালকদের জন্য টেক্সাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ডালাস

ডালাসকে পথচারী ও চালকদের জন্য টেক্সাসের ‘সবচেয়ে বিপজ্জনক বড় শহর’ হিসেবে চিহ্নিত করেছে নতুন এক রিপোর্ট। টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, অস্টিন, এল পাসো, ফোর্ট ওয়ার্থ, হিউস্টন ও সান আন্তোনিওর তুলনায় ডালাসে প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার হার ৫৭% বেশি।

ডালাসে চোরচক্রের বিরুদ্ধে অভিযানে ৫ আটক, বিলিয়ন ডলারের মালামাল উদ্ধার

Nov 19, 2025

ডালাসে চোরচক্রের বিরুদ্ধে অভিযানে ৫ আটক, বিলিয়ন ডলারের মালামাল উদ্ধার

ডালাসে বড় এক চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ১০ লাখ ডলারের চুরি হওয়া মালামাল। মাসের শুরুর দিকে একটি চুরি যাওয়া ট্রেলার মেরামতের জন্য শহরের একটি অটোরিপেয়ার শপে ঢোকার পরই মিলেছিল এই চোরচক্রের সন্ধান।

ডালাসে রেকর্ড গরমের পর বৃষ্টি সম্ভাবনা, সপ্তাহজুড়ে বদলে যাবে আবহাওয়া

Nov 17, 2025

ডালাসে রেকর্ড গরমের পর বৃষ্টি সম্ভাবনা, সপ্তাহজুড়ে বদলে যাবে আবহাওয়া

ডালাসে সপ্তাহের শুরুটা হবে রোদ আর অস্বাভাবিক গরমে। তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইট ছুঁতে পারে, যা প্রায় রেকর্ডের (৮৭ ডিগ্রি) কাছাকাছি। মঙ্গলবারও ৮০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা।

প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, ডালাসে অনুষ্ঠিত হলো বিশাল মেজবান উৎসব

Nov 17, 2025

প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, ডালাসে অনুষ্ঠিত হলো বিশাল মেজবান উৎসব

ডালাস–ফোর্ট ওয়ার্থ চাটগাইয়া কমিউনিটি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে তাদের বহুল প্রতীক্ষিত চাটগাইয়া মেজবান, যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে মিলিত হয়ে উপভোগ করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপ্যায়ন।

গুগলের ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগে টেক্সাসে নতুন তিন এআই ডেটা সেন্টার

Nov 17, 2025

গুগলের ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগে টেক্সাসে নতুন তিন এআই ডেটা সেন্টার

সিলিকন ভ্যালির টেক জায়ান্ট গুগল টেক্সাসে তার কার্যক্রম আরও বিস্তারের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানায়, তারা ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে রাজ্যে তিনটি নতুন এআই ডেটা সেন্টার নির্মাণ করবে। এতে টেক্সাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হাবে পরিণত হবে।

টেক্সাসে জমি–বাড়ি জালিয়াতি ঠেকাতে নতুন আইন, জোরাল হবে সম্পত্তির সুরক্ষা

Nov 16, 2025

টেক্সাসে জমি–বাড়ি জালিয়াতি ঠেকাতে নতুন আইন, জোরাল হবে সম্পত্তির সুরক্ষা

টেক্সাসে শিগগিরই কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ নতুন আইন, যা সম্পত্তি ও দলিল জালিয়াতি অনেক কঠিন করে তুলবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইনপ্রণেতা ও প্রসিকিউটররা এসব আইন নিয়ে আলোচনা করেন।

ডাউনটাউন ডালাসে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

Nov 16, 2025

ডাউনটাউন ডালাসে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

ডাউনটাউন ডালাসে শনিবার ভোরে গাড়ির (এসইউভি) ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ধাক্কা দেওয়ার পর প্রায় এক ব্লক ওই নারীকে টেনে নিয়ে যায় গাড়িটি। পুলিশ এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে।

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

Nov 15, 2025

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সামনের ঠান্ডা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আর্লিংটনে গুলিতে নিহত ১, আহত ১

Nov 14, 2025

আর্লিংটনে গুলিতে নিহত ১, আহত ১

আর্লিংটনের আই-২০ ইন্টারস্টেটে গুলিতে এক ব্যক্তি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত বুধবার (১২ নভেম্বর) ঘটে এই ঘটনা।

ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তর টেক্সাসে ট্রানজিট ব্যবস্থার সংস্কারে ১.২ মিলিয়ন ডলার ছাড়

Nov 14, 2025

ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তর টেক্সাসে ট্রানজিট ব্যবস্থার সংস্কারে ১.২ মিলিয়ন ডলার ছাড়

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে উত্তর টেক্সাসে পরিবহন ব্যবস্থার বড় ধরনের সংস্কার শুরু হয়েছে। বৃহস্পতিবার নর্থ সেন্ট্রাল টেক্সাস কাউন্সিল অব গভর্নমেন্টসের রিজিওনাল ট্রান্সপোর্টেশন কাউন্সিল ট্রলি, ট্রেন এবং জরুরি সেবা ব্যবস্থার উন্নয়নে ১.২ মিলিয়ন ডলারের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

প্লানোর পার্কে জগিং করার সময় নারীর ওপর হামলা, কিশোর আটক

Nov 14, 2025

প্লানোর পার্কে জগিং করার সময় নারীর ওপর হামলা, কিশোর আটক

প্লানোর বব উডরাফ পার্কে জগিং করার সময় হামলার শিকার হয়েছেন এক নারী। হাতুড়ি দিয়ে তার ওপর এক কিশোর আক্রমণ করে বলে জানিয়েছে পুলিশ।

উত্তর টেক্সাসে সহিংস অপরাধে জড়িত কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্য আটক

Nov 14, 2025

উত্তর টেক্সাসে সহিংস অপরাধে জড়িত কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্য আটক

উত্তর টেক্সাসজুড়ে বহু সহিংস অপরাধে জড়িত থাকার অভিযোগে কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আরলিংটন পুলিশ ও এফবিআই। অনেক দিনের যৌথ অভিযানের অংশ হিসেবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আরলিংটন, ডালাস, ফোর্ট ওয়ার্থ, গ্র্যান্ড প্রেইরি, ম্যান্সফিল্ড ও ফরনিতে একাধিক সার্চ ওয়ারেন্ট কার্যকরের মাধ্যমে তাদের আটক করা হয়।

শাটডাউনে অনুষ্ঠান বাতিল, তবু ডালাস-ফোর্ট ওয়ার্থ সেমেট্রিতে স্বজনদের স্রোত

Nov 12, 2025

শাটডাউনে অনুষ্ঠান বাতিল, তবু ডালাস-ফোর্ট ওয়ার্থ সেমেট্রিতে স্বজনদের স্রোত

শাটডাউনের কারণে ভেটেরানস ডে উপলক্ষে ডালাস-ফোর্ট ওয়ার্থ ন্যাশনাল সেমেট্রিতে অনুষ্ঠান বাতিল করা হলেও সোমবার সেখানে স্বজনদের আসা থেমে থাকেনি। উল্টো দিনজুড়েই পরিবার, বন্ধু ও সাবেক সেনারা প্রয়াত সৈনিকদের শ্রদ্ধা জানাতে সমাধিক্ষেত্রে এসেছেন।

ডালাসে পৃথক তিন ঘটনায় তিনজনকে খুন

Nov 12, 2025

ডালাসে পৃথক তিন ঘটনায় তিনজনকে খুন

ডালাসে সোমবার (১০ নভেম্বর) আলাদা আলাদা তিন ঘটনায় তিনজন খুন হয়েছেন। তবে তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।