আর্লিংটনে গুলিতে নিহত ১, আহত ১

আর্লিংটনের আই-২০ ইন্টারস্টেটে গুলিতে এক ব্যক্তি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত বুধবার (১২ নভেম্বর) ঘটে এই ঘটনা।

Nov 14, 2025 - 23:13
আর্লিংটনে গুলিতে নিহত ১, আহত ১
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি:ফক্স ফোর

আর্লিংটনের আই-২০ ইন্টারস্টেটে গুলিতে এক ব্যক্তি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত বুধবার (১২ নভেম্বর) ঘটে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা :৪০ নাগাদ গুলির খবর পাওয়া যায়। আহত নিহত ব্যক্তিরা একটি গাড়িতে ছিলেন, যা লিটল রোডের ৪৯০০ ব্লকে একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে। সেখানে পুলিশ তাদের সঙ্গে দেখা করে।

আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে আর্লিংটন পুলিশ। নিহত আহতের নাম প্রকাশ করেনি তারা।

তথ্যসূত্র: ফক্স ফোর