উত্তর টেক্সাসে সহিংস অপরাধে জড়িত কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্য আটক

উত্তর টেক্সাসজুড়ে বহু সহিংস অপরাধে জড়িত থাকার অভিযোগে কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আরলিংটন পুলিশ ও এফবিআই। অনেক দিনের যৌথ অভিযানের অংশ হিসেবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আরলিংটন, ডালাস, ফোর্ট ওয়ার্থ, গ্র্যান্ড প্রেইরি, ম্যান্সফিল্ড ও ফরনিতে একাধিক সার্চ ওয়ারেন্ট কার্যকরের মাধ্যমে তাদের আটক করা হয়।

Nov 14, 2025 - 22:06
উত্তর টেক্সাসে সহিংস অপরাধে জড়িত কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্য আটক
আরলিংটন পুলিশ ও এফবিআইয়ের হাতে আটক কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্য। ছবি: ফক্স ফোর

উত্তর টেক্সাসজুড়ে বহু সহিংস অপরাধে জড়িত থাকার অভিযোগে কিক্ডো গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আরলিংটন পুলিশ এফবিআই। অনেক দিনের যৌথ অভিযানের অংশ হিসেবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আরলিংটন, ডালাস, ফোর্ট ওয়ার্থ, গ্র্যান্ড প্রেইরি, ম্যান্সফিল্ড ফরনিতে একাধিক সার্চ ওয়ারেন্ট কার্যকরের মাধ্যমে তাদের আটক করা হয়।

এফবিআই ডালাসের সহকারী স্পেশাল এজেন্ট জেরেমি রাইট জানান, অভিযানে প্রায় ৪৫০ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য অংশ নেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন আইন (রিকো) আইনে অভিযোগ আনা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক নগদ অর্থও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন ব্লেক স্কট (২২), ব্রাডলি ম্যাকআর্থার (২১), কর্টেজ অ্যাটকিনসন (১৮), ডেট্র্যাভেন ওয়ারেন (১৮), ডেমার্কো ওয়েস্টমোরল্যান্ড (১৯), ডিলেন ওপারে (২০), রাফায়েল ওপারে (১৯), আইজাইয়া ওয়াইলি (২১), জ্যাকাইলা টটেন (১৯), জামারিয়ন মানোজিন (২০), জেলেন ফ্রাঙ্কলিন (২২), জোসেফ হিল (১৮), কাইরন ওটস (২২), মাইকেল মেনসাহ (১৮), লামারিয়ন অস্টিন (২১), মার্কাস ’ (২০), সেডেডরিক উইলসন (২১), ভারনেল উডস (১৯), স্যার জেমস ম্যাক উইলিয়ামস (২১), চনসি রস (২২) কিশন বার্টন (২০)

জেরেমি রাইট বলেন, বয়স দেখে বিভ্রান্ত হলে চলবে নাএরা সবাই অত্যন্ত সহিংস। তার ভাষায়, ‘এই গ্যাং সদস্যরা নিজেদের এলাকা মুনাফা রক্ষায় সহিংসতা ভয়ভীতি ব্যবহার করেছে। ড্রাইভ-বাই শুটিং, একাধিক হত্যা চেষ্টা, এমনকি হত্যাকাণ্ডের সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।কয়েকজনের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, মাদক চোরাচালান, অস্ত্র আইন লঙ্ঘন, মারাত্মক অস্ত্রসহ হামলা, চুরি, সশস্ত্র ডাকাতি, গ্রেপ্তার প্রতিরোধ, পুলিশ কর্মকর্তার ওপর হামলা এবং শিশু যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে।

আরলিংটন পুলিশ প্রধান আল জোন্স বলেন, শহরের সহিংস অপরাধের বড় অংশের জন্যই কিক্ডো গ্যাং দায়ী। ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৮০টি অপরাধের ঘটনা কিক্ডো সদস্যদের সঙ্গে সম্পৃক্ততা তারা নথিবদ্ধ করেছেন, যার মধ্যে রয়েছে গুলিবর্ষণ, ডাকাতি, চুরি, মাদক অপরাধ হামলা। গত বছর আরলিংটনের বোয়ি হাইস্কুলে মারাত্মক এক গুলিবর্ষণের পেছনেও ছিল গ্যাংটির প্রতিশোধপরায়ণতা। চলতি বছরের ১০ মার্চ আরব্রুক পার্ক অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গ্যাং সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১৩ বছর বয়সী এক কিশোরী, যে তখন নিজের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিল।

পুলিশ এফবিআই জানিয়েছে, তাদের যৌথ অভিযান এখনো চলছে। ফেডারেল অভিযোগে দোষী প্রমাণিত হলে অনেক অভিযুক্তই ২০ বছর থেকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

পুলিশ প্রধান জোন্স বলেন, ‘এই অপরাধীরা রাস্তায় না থাকায় আমাদের শহর এখন আরও নিরাপদ। আমরা আমাদের বাসিন্দাদের জানাতে চাইসহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, এবং এটি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

তথ্যসূত্র: ফক্স ফোর