প্লেনোতে সেনাসদস্য ইসাবেলা গনসালেসের স্মরণে শোকসভা ও মোটরসাইকেল মিছিল
জর্ডানে ইরানি হামলায় নিহত ক্যারোলটনের সেনাসদস্য ইসাবেলা গনসালেসকে স্মরণ করতে শনিবার প্লেনোতে একটি শোকসভা ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জর্ডানে ইরানি হামলায় নিহত ক্যারোলটনের সেনাসদস্য ইসাবেলা গনসালেসকে স্মরণ করতে শনিবার প্লেনোতে একটি শোকসভা ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত ২ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় প্লেনোর প্রেস্টনউড ব্যাপ্টিস্ট চার্চে শোকসভা হয়। এর আগে সকাল ১১টায় ক্যারোলটনের মাভেরিক হার্লি-ডেভিডসন শোরুম থেকে শত শত মোটরসাইকেল আরোহী স্মরণ মিছিলে রওনা দেন।
শোকসভার প্রস্তুতিতে চারশোর বেশি স্বেচ্ছাসেবক গনসালেসের প্রিয় রং বেগুনি ও কালোতে পাঁচ হাজারের বেশি স্মরণ ফিতা তৈরি করেছেন। ডোনেশন সংগ্রহ করছে আমেরিকান লিজিয়ন পোস্ট ৫৯৭, যা গনসালেসের পরিবারকে সহায়তা করবে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেন, মাত্র ১৯ বছর বয়সে ইসাবেলা গনসালেস দেশের হয়ে জীবন দিয়েছেন। তাঁর সাহস ও আত্মত্যাগ টেক্সাসের গর্ব।
গনসালেস হেব্রন হাই স্কুলের ২০২৫ সালের গ্র্যাজুয়েট ছিলেন। জার্মানির আনসবাখে অবস্থিত ১০ম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত অবস্থায় জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় তাঁর মৃত্যু হয়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ