আইসিইর সঙ্গে চুক্তিতে ডেন্টন কাউন্টি শেরিফ, অভিবাসন কর্তার দায়িত্ব পাবেন ডেপুটি শেরিফরা

ডেন্টন কাউন্টি শেরিফের দপ্তর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে। এর ফলে নির্বাচিত ডেপুটি শেরিফরা সীমিত পরিসরে অভিবাসন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন।

Jan 17, 2026 - 13:23
আইসিইর সঙ্গে চুক্তিতে ডেন্টন কাউন্টি শেরিফ, অভিবাসন কর্তার দায়িত্ব পাবেন ডেপুটি শেরিফরা
নর্থ টেক্সাসে প্রথমবারের মতো ‘টাস্ক ফোর্স মডেল’ গ্রহণ করেছে ডেন্টন কাউন্টি। ছবি: ফক্স ফোর

ডেন্টন কাউন্টির শেরিফ অফিস যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে। এই চুক্তির আওতায় নির্বাচিত ডেপুটিরা সীমিত পরিসরে অভিবাসন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন। নর্থ টেক্সাসে প্রথমবারের মতোটাস্ক ফোর্স মডেলগ্রহণ করছে ডেন্টন কাউন্টি।

শেরিফ ট্রেসি মারফ্রি জানান, প্রশিক্ষণ প্রক্রিয়াকরণের সব ব্যয় বহন করবে আইসিই। পাশাপাশি সংশ্লিষ্ট ডেপুটিদের বেতন দেবে ফেডারেল সরকার। একই সময়ে টেক্সাসের ভারপ্রাপ্ত কম্পট্রোলার কাউন্টিগুলোর জন্য একটি অনুদান কর্মসূচি ঘোষণা করেছেন, যার আওতায় কাউন্টির আকার অনুযায়ী ৮০ হাজার থেকে লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।

নতুন টেক্সাস আইনে চলতি বছরের শেষ নাগাদ সব শেরিফকে আইসিইর সঙ্গে কোনো না কোনো চুক্তিতে যেতে হবে। ইতিমধ্যে রাজ্যের ২৫৪ কাউন্টির মধ্যে ১৫০টির বেশি ২৮৭(জি) কর্মসূচিতে যুক্ত হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, এমন চুক্তিতে অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে কলিন কাউন্টির চুক্তি এখনো অনুমোদনের অপেক্ষায়, আর ডালাস কাউন্টি এই কর্মসূচিতে নেই।

তথ্যসূত্র: ফক্স ফোর