পন্ডারে স্লেডিং দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

শীতকালীন ঝড়ের পর সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে নর্থ টেক্সাসে স্লেডিং দুর্ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। পন্ডার শহরে এটিভি দিয়ে টানা স্লেডের ধাক্কায় গুরুতর আহত ১৭ বছর বয়সী কেডেন নোভিকি বৃহস্পতিবার মারা গেছে বলে জানিয়েছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস)।

Jan 31, 2026 - 13:57
পন্ডারে স্লেডিং দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
পন্ডার হাই স্কুল ফুটবল গ্র্যান্ডস্ট্যান্ড। ছবি: এনবিসি ৫

শীতকালীন ঝড়ের পর সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে নর্থ টেক্সাসে স্লেডিং দুর্ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। পন্ডার শহরে এটিভি দিয়ে টানা স্লেডের ধাক্কায় গুরুতর আহত ১৭ বছর বয়সী কেডেন নোভিকি বৃহস্পতিবার মারা গেছে বলে জানিয়েছে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস)

ডিপিএস জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে পন্ডারের অ্যামিক্স হিল রোডে একটি এটিভির সঙ্গে যুক্ত কায়াকে বসে স্লেডিং করছিল নোভিকি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে ছিটকে পড়লে নোভিকি কায়াক থেকে ছিটকে পড়েন এবং এক বেড়ার সঙ্গে সজোরে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় তাকে মেডিক্যাল সিটি ডেন্টন হাসপাতালে নেওয়া হয়।

পন্ডার হাই স্কুলের সিনিয়র শিক্ষার্থী নোভিকি স্কুলটির ফুটবল দলে খেলতেন ইনসাইড লাইনব্যাকার হিসেবে। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন স্কুলের ফুটবল কোচ অ্যাথলেটিক ডিরেক্টর মার্কাস শুলজ।

এই মৃত্যু নিয়ে চলতি সপ্তাহের শীতকালীন ঝড়ের সঙ্গে সংশ্লিষ্ট স্লেডিং দুর্ঘটনায় নর্থ টেক্সাসে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে ফ্রিসকোতে স্লেড নিয়ন্ত্রণ হারিয়ে কার্ব গাছের সঙ্গে ধাক্কায় দুই ১৬ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনী বরফাচ্ছন্ন রাস্তায় ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: এনবিসি ৫