ফোর্ট ওয়ার্থে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ কবর থেকে উদ্ধারের পর হত্যা মামলায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়দিনের কয়েক দিন আগে উত্তর ফোর্ট ওয়ার্থের ডেন্টন কাউন্টির একটি জঙ্গলে মরদেহটি পাওয়া যায়।

Dec 27, 2025 - 23:40
ফোর্ট ওয়ার্থে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক
হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলেকজান্ডার জেমস নিকোলাসকে আটক করেছে পুলিশ। ছবি: ফক্স ফোর

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ কবর থেকে উদ্ধারের পর হত্যা মামলায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়দিনের কয়েক দিন আগে উত্তর ফোর্ট ওয়ার্থের ডেন্টন কাউন্টির একটি জঙ্গলে মরদেহটি পাওয়া যায়।

ফোর্ট ওয়ার্থ পুলিশ জানায়, ভুক্তভোগীকে গত নভেম্বরের শেষ দিকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়। তদন্তে জানা যায়, ৩০ নভেম্বর একটি পার্টি থেকে ২৩ বছর বয়সী আলেকজান্ডার জেমস নিকোলাসের সঙ্গে বের হওয়ার পর ওই ব্যক্তিকে সর্বশেষ দেখা যায়।

জিজ্ঞাসাবাদে নিকোলাস দাবি করেন, সেদিন রাতে তিনি ওই ব্যক্তিকে অন্য একটি স্থানে নামিয়ে দেন এবং তখন তিনি জীবিত ছিলেন। তবে সোমবার ঘটনার তদন্তকারীরা ডেন্টন কাউন্টির একটি জঙ্গলে অগভীর কবর থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে সহিংসতার আলামত পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, তাঁরা এমন প্রমাণ পেয়েছেন যা নিকোলাসের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, তাই তাকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। তদন্ত চলমান থাকায় আরও গ্রেপ্তার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর