ক্রিসমাস ইভে টেরেলে চারজনের মৃত্যু
টেক্সাসের টেরেল শহরে ক্রিসমাস ইভে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। টেরেল পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৫টা ২৯ মিনিটে তারা র্যাশ লেনের ২০০ ব্লকে ঘটনাস্থলে পৌঁছে। তখন কেউ-ই আর বেঁচে ছিলেন না।
টেক্সাসের টেরেল শহরে ক্রিসমাস ইভে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। টেরেল পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৫টা ২৯ মিনিটে তারা র্যাশ লেনের ২০০ ব্লকে ঘটনাস্থলে পৌঁছে। তখন কেউ-ই আর বেঁচে ছিলেন না।
তবে কোন ঘটনায়, কিংবা কীভাবে তাদের মৃত্যু হলো সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। এমন কি, নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, সঠিক পরিচয় নিশ্চিত ও স্বজনদের অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তথ্য গোপন রাখা হচ্ছে।
ঘটনার কারণ না জানালেও পুলিশ জানিয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এতে সাধারণ মানুষের জন্য কোনো হুমকির কিছু নেই।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য জানা থাকলে টেরেল পুলিশ ডিপার্টমেন্টে ৪৬৯-৪৭৪-২৭০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ