স্ত্রীসহ সাবেক সিটি ম্যানেজার খুন, সশস্ত্র ছেলেকে পুলিশের গুলি

টেক্সাসের ম্যাকিনিতে নিজ বাড়ি থেকে সাবেক নর্থ টেক্সাস সিটি ম্যানেজার লিওনার্ড রাগান ও তাঁর স্ত্রী জ্যাকি রাগানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের সশস্ত্র ছেলেকে গুলি করেছে পুলিশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Dec 29, 2025 - 00:37
স্ত্রীসহ সাবেক সিটি ম্যানেজার খুন, সশস্ত্র ছেলেকে পুলিশের গুলি
ঘটনার তদন্ত শুর করেছে পুলিশ। ছবি: ডব্লিউএফএএ

টেক্সাসের ম্যাকিনিতে নিজ বাড়ি থেকে সাবেক নর্থ টেক্সাস সিটি ম্যানেজার লিওনার্ড রাগান তাঁর স্ত্রী জ্যাকি রাগানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তাঁদের সশস্ত্র ছেলেকে গুলি করেছে পুলিশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সকাল প্রায় ১০টার আগে ডানস্টার ড্রাইভের ৫৩০০ ব্লকের একটি বাড়িতেওয়েলফেয়ার চেক’-এর জন্য পুলিশ যায়। কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশে খবর দেওয়া হয়। পরে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে লিভিং রুমে লিওনার্ড রাগান (৭৩) জ্যাকি রাগানকে (৭২) মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। তাঁরা হত্যাকাণ্ডের শিকার বলে নিশ্চিত করেছে পুলিশ।

লিওনার্ডফ্র্যাঙ্করাগান ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ম্যাকিনির সিটি ম্যানেজার ছিলেন বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ জানায়, বাড়ি তল্লাশির সময় একটি শয়নকক্ষে তাদের ছেলে ব্রাইস রাগানকে (৩৪) আগ্নেয়াস্ত্রসহ পাওয়া যায়। পুলিশের নির্দেশ সত্ত্বেও তিনি অস্ত্র নামাননি। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা গুলি চালালে ব্রাইস রাগান আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ