হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টা, ফ্রিসকোয় যুবক গ্রেপ্তার

টেক্সাসের ফ্রিসকোতে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া ও নিজ বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Dec 25, 2025 - 12:54
হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টা, ফ্রিসকোয় যুবক গ্রেপ্তার
২২ বছর বয়সী মানোজ লেলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ফক্স ফোর

টেক্সাসের ফ্রিসকোতে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া নিজ বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) মানসিক স্বাস্থ্যসংক্রান্ত এক ঘটনার খবর পেয়ে মানোজ লেলা নামের ওই যুবকের বাড়িতে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের সদস্যরা তদন্তকারীদের জানান, লেলা বাড়ির ভেতরে থাকা লোকজনের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন।

ছাড়া কয়েক দিন আগে তিনি নিজ বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ। এই ঘটনায় মানোজ লেলাকেপরিবার বা গৃহস্থালির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকিএবংবাসযোগ্য স্থাপনায় ইচ্ছাকৃত অগ্নিসংযোগ’-এর অভিযোগে কলিন কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

তবে পুলিশ স্পষ্ট করেছে, ঘটনায় কোনো উপাসনালয়ের বিরুদ্ধে হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি।

তথ্যসূত্র: ফক্স ফোর